শারীরিক সম্পর্ক নিয়ে এই কথাগুলি গোপনেই থেকে যায়, বিশেষ করে মেয়েদের বলা মানেই ‘পাপ’! সময় থাকতে জেনে রাখুন

কৈশোর বয়স থেকেই বন্ধুবান্ধবের সঙ্গে যৌনতা নিয়ে আলোচনা হয়। হাসিঠাট্টার মাধ্যমে কত কথাই তো বলে ফেলি আমরা। যৌনসঙ্গম নিয়ে মেয়েরা আবার আলাদা করে মেয়েদের সঙ্গে কিছু কথা বলে। ছেলেরাও নিজেদের মধ্যে আলোচনা করে।
শুনতে শুনতে অজান্তেই মেয়েদের মনে যৌনসঙ্গম নিয়ে নানা রকম প্রত্যাশা তৈরি হয়ে যায়। তবে যে বিষয়গুলি আগে থেকে জানা থাকলে সুবিধে হতে পারে, সেগুলি নিয়ে কোথাও কোনও রকম আলোচনা হয় না। না স্কুল-কলেজে, বা বাড়িতে। যৌনতা এখনও আমাদের সমাজে নিষিদ্ধ বিষয়।
খোলামেলা আলোচনার অভাবে অনেক সময় যৌনতা নিয়ে বিভ্রান্তিও তৈরি হয়। তাই কিছু কথা জেনে রাখা খুব জরুরি। প্রথম প্রেমের মতোই প্রথম বার যৌনমিলনকে বড্ড বেশি রোম্যান্টিসাইজ করা হয়। মেয়েরা ভাবতে শেখে প্রথমবার যৌনসঙ্গমের দারুণ অভিজ্ঞতা হবে। যাঁর সঙ্গে হবে, সেও জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠবে। সমস্যা হয় হতেই হবে মনে করলে। আদপে সেটা না-ও হতে পারে, এটা আগে থেকে মাথায় রাখতে হবে।