যৌনসঙ্গমে উদাসিন স্বামী

আমি ৩০ বছরের বিবাহিত যুবতি। আমার বিয়ের পাঁচ বছর হয়ে গেছে। সম্বন্ধ করে আমার বিয়ে হয়েছে এবং আমি গৃহবধূ।

বিয়ের পর অনুভব করি, আমি এবং আমার স্বামীর মধ্যে সব দিক দিয়েই মিল রয়েছে শুধুমাত্র একটা বিষয় ছাড়া। আমার স্বামী সেক্সের ব্যাপারে খুবই উদাসীন কিন্তু আমার সেক্সের জন্যে চহিদা একটু বেশিই। সেক্স ছাড়া অন্য সব বিষয়ে আমাদের মিল থাকার জন্যে বিয়ের পর আমাদের ভালোবাসাও অনেক গভীর হয়েছে।

বিয়ের কয়েক মাসের মধ্যেই আমাদের সেক্সের প্রতি বৈষম্যের মনোভাব, সম্পর্কের মধ্যে মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। কিন্তু আমাদের ভালোবাসা এতটাই গভীর ছিল যে, পরিণত বয়স্কদের মতোই এই ব্যাপারটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করি।

আমাকে স্বামী প্রস্তাব দেন, বৈবাহিক সম্পর্কের বাইরে বেরিয়ে অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার। স্বামীর প্রস্তাব আমাকে প্রচণ্ড আঘাত করে এবং আমি আমার অসম্মতি তৎক্ষণাৎ স্বামীকে জানিয়ে দিই। স্বামী আমাকে বোঝান যে সেক্স শুধুমাত্র শারীরিক খিদে ছাড়া আর কিছু নয়। খিদে পেলে যেমন মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে ক্ষুধার নিবৃত্তি করে তেমনি শরীরের খিদেও এভাবে মেটানো দোষের নয়। সমস্যার সমাধানের এটাই একমাত্র উপায়।

শেষে আমি রাজি হই এবং স্বামীরই এক বন্ধুর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হই। বন্ধুটি বিবাহিত এবং তার স্ত্রীয়ের অগোচরেই সপ্তাহে কমপক্ষে চারবার আমরা মিলিত হই। পাঁচবছর এই নিয়মের অন্যথা হয়নি। কিন্তু এখন আমি মা হতে চাই এবং স্বামীর সন্তান গর্ভে ধারণ করতে চাই। কিন্তু এর জন্যে স্বামীর বন্ধুর সঙ্গে শারীরিক সম্পর্ক ত্যাগ করতে হবে। এটা আমার জন্যে কষ্টকর। এই অবস্থায় কী করা উচিত?

আপনাদের তিনজনের সুবিধামতো ব্যবস্থা হলেও এটি সম্পূর্ণ অনৈতিক। কখনও না কখনও আপনার মনে অপরাধবোধ জাগতে বাধ্য এবং আপনার স্বামীর মনেও ঈর্ষা দানা বাঁধতে পারে। এছাড়া বন্ধুটির পত্নীও জানতে পারলে ওদের মধ্যেও বিচ্ছেদ অবশ্যম্ভাবী এবং এর জন্য দায়ী হবেন আপনারাই।

আপনি যদি সত্যিই স্বামীর সন্তান গর্ভে ধারণ করতে চান, তাহলে এটাই উপযুক্ত সময় স্বামীর বন্ধুর সঙ্গে অনৈতিক সম্পর্কে ছেদ আনার। সিরিয়াসলি এই ব্যাপারটা নিয়ে চিন্তা করুন কারণ সন্তান হয়ে যাওয়ার পর, স্বামী ছাড়া অপরের সঙ্গে ক্যাজুয়াল সেক্স-এ লিপ্ত হয়ে পড়া আপনার কোনওভাবেই উচিত হবে না।

আপনার স্বামীর প্রবলেম, কোনও ডাক্তারের সঙ্গে শেয়ার করে পরামর্শ নিতে পারেন। আপনি নিজে সেক্স টয় ব্যবহার করতে পারেন। বৈবাহিক পরিধির মধ্যে থেকে যদি সেক্স-এর চাহিদা তৃপ্ত করতে না পারেন, তাহলে একমাত্র সমাধান হল বিবাহবিচ্ছেদ এবং নিজের জন্য নতুন জীবন খুঁজে নেওয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *