‘পুরুষরা সবসময়ই সেক্স নিয়ে চিন্তা করেন’

পুরুষরা নাকি সবসময়ই সেক্স নিয়ে চিন্তা করেন! এই উপলব্ধি ‘কা’-র। অর্থাত্ অর্জুন কপূরের। তবে ব্যক্তি জীবনেও এই অভিজ্ঞতা হয়েছে কী না তা অবশ্য খোলসা করেননি নায়ক। আর বালকির নতুন ছবি ‘কি অ্যান্ড কা’র প্রচারে এসে এমনই মন্তব্য করলেন তিনি। আরও একটা কথা খোলসা করেছেন। আর তা হল, মহিলারা সব সময়ই সুপিরিওর। তিনি মা হোন, বোন, বন্ধু বা প্রেমিকা— সব ক্ষেত্রেই মহিলারা সুপিরিয়র। এই সত্যিটা পুরুষরা মানতে চান বা নাই চান দৈনন্দিনের অভিজ্ঞতায় তাঁরা ভালই টের পান।

অন্যদিকে পর্দার ‘কি’ অর্থাত্ করিনা কপূর খান জানিয়েছেন, পুরুষ হোন বা মহিলা সকলেরই গসিপ খুব পছন্দের। এই ছবিতেও তেমন গল্পই দেখতে পাবেন দর্শক। আগামী ১ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *