অ্যালঝাইমার্সে বিশল্যকরণী হতে পারে যৌনশক্তি বর্ধক ওষুধ! চমকপ্রদ তথ্য উঠে এল গবেষণায়
October 5, 2025
October 10, 2025

লিঙ্গ শিথিলতা কমাতে বা যৌনক্ষমতা বৃদ্ধি করতে ওষুধের ব্যবহার নতুন নয়। পরিসংখ্যান বলছে, যৌনশক্তি বর্ধক হিসেবে সর্বাধিক জনপ্রিয় ওষুধ ‘ব্লু পিল’। ব্লু পিলের জেনেরিক নাম ‘সিলডেনাফিল’। আর এই ওষুধের ব্যবহারেই বহুলাংশে হ্রাস পায় অ্যালঝাইমার্সের মতো স্নায়ুরোগের আশঙ্কা।
আমেরিকায় প্রায় ৭০ লক্ষ মানুষের উপর করা ক্লিভল্যান্ড ক্লিনিকের এই পরীক্ষায় উঠে আসা তথ্য অনুসারে যৌনশক্তি বর্ধক ওষুধ সিলডেনাফিল ব্যবহারকারীদের মধ্যে এই ভয়ংকর স্নায়ুরোগের সম্ভবনা কমে প্রায় ৬৯ শতাংশ। গবেষকরা জানাচ্ছেন, আমাইলয়েড ও টাউ প্রোটিনকে নিশানা করার সম্ভবনা রয়েছে এমন প্রায় ১৬০০ ওষুধ পরীক্ষা করেছেন তাঁরা। আর তাতেই সবচেয়ে ভাল ফল মিলেছে ব্লু পিলে।