সঙ্গমের ইচ্ছা কমে যাচ্ছে? ডায়াবিটিস নেই তো

কথায় বলে ‘বিপদ কখনও একা আসে না’। টাইপ ২ ডায়াবিটিস বা সাধারণ মধুমেহর ক্ষেত্রে এই কথা বিশেষ ভাবে প্রযোজ্য। ধমনী ও হৃদ্‌যন্ত্র থেকে বৃক্ক, গুপ্ত ঘাতকের মতো এই রোগের আক্রমণে সমস্যার হাত থেকে রেহাই পায় না কোনও অঙ্গই। পুরুষ মহিলা নির্বিশেষে সকলের যৌন জীবনেই গুরুতর সমস্যা তৈরি করতে পারে ডায়াবিটিস।

বিশেষজ্ঞদের মতে ডায়াবিটিস অবদমিত করে যৌন মিলনের ইচ্ছা। হ্রাস করে শারীরিক সক্ষমতাও। মধুমেহর প্রভাবে বিঘ্নিত হয় হরমোন নিঃসরণ, যা শারীরিক ও মানসিক দু’দিক থেকেই ক্ষতিকর হয়ে উঠতে পারে। পাশাপাশি, অনেক সময়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ খেতে বাধ্য হন রোগীরা। এই ওষুধের পরোক্ষ প্রভাবেও কমতে পারে যৌন আকাঙ্খা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *