বৌ চুরি থেকে বীর্যপান! অদ্ভুত কিছু যৌন মিলনের প্রথার কিস্‌সা

শোওয়ার ঘরে রাতের অন্ধকারে বা আলো জ্বালিয়ে সঙ্গম করার সময় মানুষ নিজের সঙ্গীর সঙ্গে বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করে থাকেন।

মাঝেমধ্যে স্বাদবদলের জন্য বদল আসে সঙ্গম করার পদ্ধতিতেও। বদল আসে সঙ্গমের ভঙ্গিমাতে। সঙ্গমকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে সঙ্গমের মুহূর্তে কার অবস্থান কোথায় থাকবে, তা নিয়েও বার বার পরীক্ষানিরীক্ষা চলতে থাকে।

কিন্তু পৃথিবীতে এমন কিছু অদ্ভুত যৌনমিলনের প্রথা রয়েছে, যা জানলে আপনি অবাক হতে পারেন।

অস্ট্রিয়ার বেশ কিছু প্রত্যন্ত এলাকায় অল্পবয়সি মহিলারা একটি ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন। এই অনুষ্ঠানে নৃত্যরত মহিলারা বগলের নীচে এক টুকরো আপেল রেখে নাচতে থাকেন।

অনুষ্ঠান শেষে ওই মহিলারা নিজেদের পছন্দের পুরুষের কাছে যান এবং ওই আপেলের টুকরোটি তাঁর দিকে বাড়িয়ে দেন। যদি পুরুষটি ওই আপেলের টুকরোটি খেয়ে নেন, তা হলে তার মানে দাঁড়াবে এই যে, ওই পুরুষটি ওই মহিলার সঙ্গে যৌন আনন্দে লিপ্ত হতে রাজি। এর পরই এই যুগল উদ্দাম যৌন মিলন শুরু করেন।

আর যদি ওই পুরুষ আপেলের টুকরোটি ফিরিয়ে দেন, তা হলে আর তাঁদের মধ্যে যৌন মিলনের কোনও সম্ভাবনা থাকে না। আপেলের টুকরো নিয়ে অন্য পুরুষের দিকে এগিয়ে যান মহিলা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *