যৌন জীবনকে মধুময় করতে রপ্ত করুন এই তিনটি আসন

দেশ ১৩০ কোটিতে পৌঁছে গিয়েছে, তবুও যৌনতা নিয়ে কথা বলতে ঢাক ঢাক গুড়গুড়ের অন্ত নেই। যৌনতা যে আর পাঁচটি জৈবিক প্রক্রিয়ার মতোই স্বাভাবিক, একথা মেনে নিতে এখনও অসুবিধা হয় সমাজের একটি বড় অংশের মানুষের। আর তার জন্যই অধরা থেকে যায় যৌন জীবনের একাধিক সমস্যার সমাধান। যৌন মিলনে আগ্রহ হারিয়ে ফেলা সেরকমই একটি বিষয়। জানুন মূলত কোন কোন কারণের জন্য এমনটি ঘটে।
১। ক্লান্তি
যৌন মিলনের ভরপুর আনন্দ পেতে অবশ্যই প্রয়োজন স্ফূর্তি ও উদ্দীপনা। কিন্তু কর্মক্ষেত্রের চাপ, সাংসারিক দায়িত্ব বা সন্তানের দেখভাল, প্রভৃতি নানা কারণে শারীরিক তো বটেই, মানসিক ভাবেও শরীরকে গ্রাস করে ক্লান্তি। ফলে দিনের শেষে যৌন মিলনের উৎসাহ হারিয়ে ফেলেন অনেকেই।
২। হীনমন্যতা
নিজেকে নিয়ে বা নিজের শারীরিক গঠনকে নিয়ে হীনমন্যতায় ভোগেন অনেকে। সচরাচর নজরে না পড়লেও এই সমস্যা কিন্তু অত্যন্ত গভীর। অবচেতনে ক্রমাগত এই ভাবনা চলতে থাকলে তার মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে যৌন জীবনে। অথচ সঙ্গীর সঙ্গে সঠিক কথোপকথনে সহজেই মুক্তি মিলতে পারে এই সমস্যা থেকে।