জি স্পট থেকে অঙ্গের মাপ, যৌনতা নিয়ে যে ন’টি ভুল ধারণা রয়েছে অনেকেরই

এ দেশে যৌনতা নিয়ে প্রকাশ্যে এখনও তেমন কথা বলা হয় না। কোনও প্রশ্ন থাকলে চিকিৎসককে জিজ্ঞাসা করতেও সঙ্কোচ বোধ করেন বহু মানুষ। পত্রিকা, ভিডিয়ো, কামসূত্র পড়ে বা দেখেই কৌতূহল দমন করেন তাঁরা। আর মনের মধ্যে পুষে রাখেন হাজারো ভুল ধারণা। সে সব ভুল ধারণার সংখ্যা কিন্তু কম নয়।

যৌন সঙ্গম নিয়ে নানা ভুল ধারণা, জল্পনা রয়েছে। তার মধ্যে অন্যতম হল পুরুষাঙ্গের আকার, আকৃতি। মনে করা হয়, পুরুষাঙ্গ আকারে ছোট হলে সংসর্গ সুখও খাটো হয়। কিন্তু বিজ্ঞান অন্য কথা বলছে। বিজ্ঞানীদের দাবি, যৌনাঙ্গের আকারের উপর সংসর্গ সুখ নির্ভর করে না।

যোনিদ্বারের চার সেন্টিমিটার অংশে সংজ্ঞাবহ স্নায়ু রয়েছে। যা মোট যোনিপথের এক-তৃতীয়াংশ। ওই অংশটুকুই উত্তেজনা অনুভব করে। যৌনতৃপ্তি ঘটে। এর থেকে স্পষ্ট যে, যোনিপথের বাকি দুই-তৃতীয়াংশ কোনও সংজ্ঞা অনুভব করে না। সুতরাং বলা যেতেই পারে, পুরুষাঙ্গের দৈর্ঘ্য চার সেন্টিমিটার হলেই যথেষ্ট। যা কাজে লাগে না, তা নিয়ে ভাবার কি কোনও প্রয়োজন রয়েছে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *