মেয়েদের যৌন চাহিদা হঠাৎই বেশি হয়ে যেতে পারে? জেনে নিন কোন কোন কারণে

ঠিক কতটা উত্তেজনাময় আপনার যৌনজীবন? একজনকেই আপনার পছন্দ? নাকি একাধিক সঙ্গী রয়েছে আপনার? আপনাকে বিব্রত করা উদ্দেশ্য নয়। যৌন সম্পর্ক বা যৌন জীবন যে কারুরই ব্যক্তিগত বিষয়। কিন্তু যৌনজীবন সংক্রান্ত সমস্যা দেখা দিতেই পারে, তাই এই সংক্রান্ত প্রশ্ন মাথায় আসলেই তা নিয়ে খোলাখুলি আলোচনা করা প্রয়োজন।
অনেক মহিলাদের ক্ষেত্রে যৌন চাহিদা অনেক সময় বেশি হওয়ার ঘটনা দেখা যায়। অনেকে সেটা চেপে রাখে। কেউ বা ভুল ভাবে এই চাহিদা ব্যবহার করেন। অনেকে বুঝতেই পারেন না, ঠিক কী করণীয়।
জেনে রাখুন, প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে যৌন চাহিদা বেশি হওয়ার কারণ আলাদা আলাদা। সমস্যা হলে বা তার সমাধান চাইলে নেওয়া উচিত চিকিৎসকের পরামর্শ। মহিলাদের যৌন চাহিদা বাড়তে পারে ঠিক কী কী কারণে, তা নিয়ে বেশ কিছু গবেষণা হয়েছে। জেনে নিন কিছু কারণ:
হরমোন
তিন ধরনের হরমোনের প্রভাবে মেয়েদের যৌন চাহিদা বাড়ে। এগুলি হল Estrogen, progesterone, এবং testosterone- মনে করেন চিকিৎসকদের একটা বড় অংশ।