যৌন জীবন আনন্দে ভরাতে জেনে নিন আপনার মহিলা সঙ্গীর অর্গাজমের খুঁটিনাটি

আপনি নিজে যেরকম যৌনতা উপভোগ করেন, আপনার মহিলা সঙ্গীও কী ঠিক ততটাই উপভোগ করেন? আপনি কি চান আপনার মহিলা সঙ্গীকে বিছানায় আনন্দ দিতে? যদি তাই হয়, তাহলে আপনাকে জানতে হবে ফিমেল ইজাকুলেশন বা অর্গাজমের খুঁটিনাটি। এই তথ্য যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনার মহিলা সঙ্গীর কাছেও যৌনতা হয়ে উঠবে সুমধুর। সম্পর্কে আসবে নতুন মাত্রা।

মহিলাদের অর্গাজম অনেক দেরিতে হয়

এক জন মহিলার অনেক বেশি সময় লাগে অর্গাজম হতে,
একজন সাধারণ পুরুষ যৌন মিলনের সময়ে বীর্যপাত বা করেন বা তার অর্গাজম হয়, এক জন মহিলার সেই হিসেবে অনেক বেশি সময় লাগে অর্গাজম হতে। সাধারণত দেখা গেছে মহিলাদের অনেক বেশি সময় লাগে উত্তেজিত হতে, তাই অর্গাজমেও লাগে বেশি সময়।

অনেক প্রকারের অর্গাজম হতে পারে মহিলাদের

জেনে রাখা উচিত, নয় রকমের অর্গাজম হতে পারে মহিলাদের। এরকম অর্গাজম এক দিনেই বা বিভিন্ন দিনেও হতে পারে। আবার নাও হতে পারে। মহিলাদের ‘জি-স্পট’ ছাড়াও ‘সি-স্পট’, ‘ও-স্পট’, ‘এ-স্পট’- যেখানে উত্তেজনার সৃষ্টি হয়। ক্লিটোরাল অর্গাজম এবং ভ্যাজাইনাল অর্গাজমও হতে পারে মহিলাদের।

মহিলাদের অর্গাজমের রেশ থাকে অনেকক্ষণ

মহিলাদের অর্গাজমের রেশ বেশ অনেকক্ষণ থাকে। সমীক্ষা বলছে, সাধারণত পুরুষদের মধ্যে অর্গাজমের অনুভূতি ৭ সেকেন্ড পর্যন্ত থাকে। পাশাপাশি মহিলাদের এই সুখানুভূতি ২৭ সেকেন্ডের বেশি সময় পর্যন্ত থাকে। জেনে রাখা উচিৎ, বারবার অর্গাজম হতে পারে মহিলাদের!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *