লিভ-ইনে আগ্রহী? জানেন লিভ-টুগেদার সুবিধাগুলো?

ক্রমশ বিয়ের প্রতি তরুণ-তরুণীদের আগ্রহ কমছে। বিবাহিত জীবন তথা সাংসারিক ঝামেলায় পড়তে চান না পুরুষ-মহিলারা, যুগের অনেকে যুগলদের পছন্দ বাঁধনহীন জীবন। পশ্চিমের বিভিন্ন দেশে লিভ-ইন বা লিভ-টুগেদার প্রথা বেশ জনপ্রিয়। এবার ভারতের শহরগুলোতেও লিভ-ইনের সংখ্যা বাড়ছে , শহুরে মানুষ মেনে নিয়েছে এরকম সম্পর্ক। এই লিভ-ইন সম্পর্কে সুবিধা কি? জেনে নিন।
সারা দিন কাজের পর খেটেখুটে অফিস থেকে ফিরে আসার পর যদি সঙ্গীর সঙ্গে চা খেতে খেতে দুটো গল্প করা যায়, দূর হয় একাকিত্ব। কিন্তু অন্যদিকে থাকেনা দাম্পত্ব জীবনের নানা অসুবিধা। রাতে একসঙ্গে ডিনার, আর সম্পর্ক গাঢ় হলে এক বিছানায় শুয়ে দৈহিক চাহিদা মেটানোর সুবিধাও আছে। দাম্পত্বের জটিলতা কাটাতে অনেকেই বেছে নিচ্ছেন লিভ-ইন সম্পর্ক।
প্রেমিকার সঙ্গে ভবিষ্যতে জীবন কাটানোর ইচ্ছে আছে। বিয়ের আগে পরখ করে দেখতে চান একে ওপরের জন্য কম্প্যাটিবল কিনা। পরে মানিয়ে উঠতে পারবেন তো সারা জীবন? একে ওপরের পছন্দ অপছন্দ নিয়ে কতটা কম্প্রোমাইজ করবেন? যাঁচিয়ে নিতে লিভ-টুগেদারের জুড়ি নেই।