হানিমুনে পাহাড়ে? সঙ্গীকে সঙ্গে নিয়ে শীতল বিছানায় কীভাবে ছড়াবেন উষ্ণতা? রইল টিপস

বিয়ের মরসুম। তাই হানিমুনে কোথায় যাবেন, কী কী করবেন, তা নিয়ে নানা আলোচনা। কিন্তু অনেকেই বুঝতে পারেন না, হানিমুনকে কীভাবে ইন্টারেস্টিং করা যায়। মানে সঙ্গীর সঙ্গে আদরের খেলায় নতুনত্ব কী কী করা যায়। তার উপর যদি হানিমুন হয় পাহাড়ে, তাহলে ঠান্ডায় দুই শরীরে উষ্ণতা খোঁজার সময়, শুধু কম্বলের ভিতরই উষ্ণ উষ্ণ প্রেম! তবে এমন সহজ প্রেমের খেলায় কি জমবে পাহাড়ি হানিমুন? নতুন কিছু ট্রাই করতে হবে তো!
১) প্রথমেই মাথায় রাখুন, পোশাক যতটা সম্ভব না খুলেই যৌনতা শীতে অন্য আমেজ এনে দিতে পারে। আপনার প্রাথমিক লক্ষ্যই হবে, সঙ্গীকে আবরণহীন না করে তাঁর শরীরের ঘনিষ্ঠ হওয়ার। ধীরে ধীরে শরীর উষ্ণ হবে। পাশাপাশি সঙ্গীকে নগ্ন দেখার আকাঙ্ক্ষা আপনাকে আরও উত্তেজিত করে তুলবে।
২) সঙ্গমের আগে দীর্ঘ ফোরপ্লে করুন। সেই সঙ্গে ঘর অন্ধকার করে একসঙ্গে অনেকগুলি মোমবাতি জ্বালিয়ে দিতে পারেন। একটা অন্য আমেজ তৈরি হবে। একে অপরের শরীর নিয়ে খেলতে খেলতে হারিয়ে যাবেন অন্য দুনিয়ায়।