বয়স বাড়লে নিভে আসে শরীরের আগুন? সমীক্ষায় উঠে এল উলটো ছবি

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিভে আসে শরীরের আগুন। সম্পর্কের মধ্যে বন্ধুত্বই তখন প্রধান ভূমিকা পালন করে। এমনটাই সাধারণ ভাবে মনে করা হয়। কিন্তু যৌন বিশেষজ্ঞরা তা মনে করছেন না। বরং তাঁদের দাবি, বয়স যত বাড়ে তত জমাটি হয় শরীরী ঘনিষ্ঠতা (Physical intimacy)। সাম্প্রতিক এক সমীক্ষা থেকেই এমন দাবি তাঁদের।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এক ওয়েব সিরিজে নীনা গুপ্তা অভিনীত এক চরিত্রের মুখে শোনা গিয়েছিল এই ধরনের কথাই। আজীবন দাম্পত্য অটুট রাখতে নাকি বিছানার বোঝাপড়া সবার আগে। যদিও সমাজের প্রচলিত ধারণা এর ঠিক উলটো পথে হাঁটে। মনে করা হয়, প্রৌঢ়ত্বের দ্বারপ্রান্তে পৌঁছে নাতিনাতনির সঙ্গে সময় কাটানো, কাছেপিঠে ঘুরতে যাওয়া কিংবা বই পড়ার মতো কাজ করলেই মন ভাল থাকে। যৌনতা ব্যাপারটাই যেন যৌবনের। বার্ধক্যে তার কোনও অধিকার নেই। কিন্তু সম্প্রতি এক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, যেখানে একেবারে বিপরীত ছবির কথা বলা হয়েছে। যা উঠে এসেছে সমীক্ষায়।