আগের প্রজন্মের তুলনায় শরীরী চাহিদা কমছে তরুণ-তরুণীদের! চাঞ্চল্যকর দাবি সমীক্ষায়

তরুণ-তরুণীরা নাকি যৌনতায় গোহারা হারছেন তাঁদের অভিভাবকের প্রজন্মের কাছে। অর্থাৎ আগের প্রজন্ম ওই বয়সে যে হারে শরীরী খেলায় মাততেন সেই তুলনায় অনেক পিছিয়ে আজকের তরুণ প্রজন্ম। এক সমীক্ষায় এমনটাই ধরা পড়ল। স্বাস্থ্য সংক্রান্ত এক ওয়েবসাইটে এই দাবি করা হয়েছে।

কী বলছেন গবেষকরা? তাঁরা জানাচ্ছেন, তরুণ প্রজন্মের মধ্যে একদিকে কমছে মদ্যপানের প্রবণতা। অন্যদিকে তাঁরা মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছেন। কিন্তু তার চেয়েও বড় কথা, কম্পিউটার গেমস ও সোশ্যাল মিডিয়ার নেশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তাঁদের স্বাভাবিক যৌন জীবন। এই সমীক্ষা চালানো হয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার তরুণদের নিয়ে। আর তাতেই উঠে এসেছে এমন আশ্চর্য তথ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *