সত্তরেও পেতে পারেন তুমুল যৌন আনন্দ, কেবল এই কথাগুলি মেনে চললেই কেল্লাফতে

যৌনতা, উদ্দাম ভালবাসা ওসব আসলে কম বয়সের ব্যাপার। বয়স বাড়লে মানুষ নাতিপুতি নিয়েই ঘোর সংসারী হবে, এটাই স্বাভাবিক। কোনও বৃদ্ধ দম্পতি যদি পরস্পরের হাত আঁকড়ে পথ চলে তাহলে তা দারুণ রোম্যান্টিক। কিন্তু তাঁরা এর বেশি ঘনিষ্ঠ হচ্ছে ইঙ্গিত পেলেই ছি ছি… সংক্ষেপে এই ধরনের সব স্টিরিওটাইপ আমাদের ঘিরে রাখে। অথচ জীবনের সন্ধেবেলায়, ষাট বা সত্তর পেরিয়েও শরীরী সান্নিধ্য দিতে স্বর্গীয় সুখ! এমনটাই দাবি যৌনতা বিশেষজ্ঞদের। নাটালি উইলটন নামের এক থেরাপিস্ট জানিয়েছেন, এই বয়সে শরীরী সম্পর্ক হয়ে উঠতেই পারে চরম উত্তেজক। কেবল মাথায় রাখতে হবে কয়েকটি বিষয়:

বয়সটার কথা কিন্তু ভুললে হবে না। বয়স যত বাড়ে ততই যৌনতায় (Physical intimacy) সাড়া দেওয়ার প্রক্রিয়া ধীরগতির হয়ে যায়। বিশেষত মহিলাদের ক্ষেত্রে। তাই যৌনতার শুরুটা হোক ধীরে ধীরে। তাহলেই একসময় শরীরী উত্তেজনার পারদ ঠিকপথে চড়বে। তাছাড়া যাঁদের শরীরে নানা সমস্যা রয়েছে, তাঁদের রাতে সেই সমস্যা আরও বাড়ে। ফলে সকালের দিকে কিংবা বিকেলে ঘনিষ্ঠ হওয়াই ভাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *