সাবধান! মুখমেহনেই বাড়ে গলার ক্যানসারের আশঙ্কা! গবেষণায় উঠে এল ভয়ংকর তথ্য
October 5, 2025
October 10, 2025

মুখমেহন ডেকে আনতে পারে ক্যানসারের (Cancer) আশঙ্কা! এমনই দাবি বিজ্ঞানীদের। সম্প্রতি আমেরিকা ও ব্রিটেনের এক গবেষণায় উঠে এসেছে এই দিকটি। যে গবেষণায় দেখা গিয়েছে গলার এক বিশেষ ক্যানসারের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর হয়ে উঠতেই পারে মুখমেহন।
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ‘ইনস্টিটিউট অফ ক্যানসার অ্যান্ড জেনোমিক সায়েন্সেসে’র অধ্যাপক ড. হিশাম মেহান্না এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন। গবেষকদের দাবি, ধূমপানের থেকেও কখনও কখনও মুখমেহনের ফলে এক বিশেষ ধরনের গলার ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এই ধরনের ক্যানসারকে বলা হয় অরোফেরিঞ্জিল ক্যানসার। এর পিছনে কারণ হল ‘হিউম্যান প্যাপিলোমাভাইরাস’ বা এইচপিভি। এই জীবাণু ছড়ায় যৌনতা থেকেই। আর তাই মুখমেহনের ফলে এটি গলাকে আক্রান্ত করতে পারে। পাশাপাশি শ্বাসযন্ত্রেও ক্যানসার সৃষ্টি করতে পারে।