‘এ ব্যথা কী যে ব্যথা’, সঙ্গমের সময় যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছেন? জেনে নিন মুক্তির উপায়

প্রথমবারের যৌনতায় (Physical intimacy) স্ত্রী-পুরুষ নির্বিশেষে যন্ত্রণা পাওয়ার ঘটনা প্রায়শই দেখা যায়। বিশেষত মহিলাদের ক্ষেত্রে প্রথমবারের সঙ্গম অনেক সময়ই ঘোর বেদনার। কিন্তু কেবল সেই সময়ই নয়, জীবনের নানা পর্যায়েই সঙ্গম ডেকে আনতে পারে যন্ত্রণাকে। কখনও ‘লুব্রিকেশনে’র অভাব, কখনও ত্বকে র্যাশ বের হওয়া কখনও বা গোলমেলে ‘পজিশন’ থেকে এমন ব্যথা হতে পারে। জেনে নিন এমন সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন।
এক স্বাস্থ্য সংক্রান্ত ওয়েবসাইটের সঙ্গে যৌন বিশেষজ্ঞ সঞ্জয় কুমাওয়াত এবিষয়ে কথা বলেছেন। জানিয়েছেন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যন্ত্রণার সঙ্গম দেখা যায় দু’রকম। এক, মানসিক বা শারীরিক ভাবে আড়ষ্ট থাকলে সঙ্গমের সময় ব্যথা লাগতে পারে। দুই, একটানা নয়, থেকে থেকে ব্যথা। এই ধরনের সমস্যার পিছনে বিশৃঙ্খল লাইফস্টাইল, শৈশবের কোনও আতঙ্ক, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির মতো নানা কারণ রয়েছে।