বিছানার হারানো উষ্ণতা ফেরাবে ‘তিন মিনিটের খেলা’, পার্টনারকে খুশি করতে জেনে রাখা জরুরি

সঙ্গীর সঙ্গে সম্পর্কটা দিন দিন কেমন যেন শীতল হয়ে যাচ্ছে? মনে হচ্ছে সেই প্রভাব বিছানাতেও পড়ছে? তাহলে আপনার সমাধানের চাবিকাঠি হয়ে উঠতেই পারে ‘তিন মিনিটের খেলা’। ভাবছেন কী এই খেলা? এককথায় বলতে গেলে, নামটা যেমন, খেলাটাও তেমনই সহজ। মাত্র তিন মিনিটে এক কাপ চা তৈরি হোক বা না হোক, সম্পর্কের রসায়নে নয়া আলো ফুটে উঠতে পারে- সৌজন্যে এই খেলা।

এই খেলার আবিষ্কর্তা হ্যারি ফাড্ডিস। তিনি একজন বিশিষ্ট জীবন ও আধ্যাত্মিকতা বিশারদ। পরবর্তীয় সময়ে যৌন (Intimacy) বিশেষজ্ঞ বেটি মার্টিন এই খেলাকে আরও সুচারু রূপ দিয়েছেন। যাই হোক, খেলার নিয়মটা এবার বলা যাক। এই খেলায় দুটি প্রশ্ন করা হয়। এক, তুমি আমাকে তিন মিনিটের জন্য স্পর্শ করার সুযোগ পেলে কীভাবে করবে? দুই, ওই তিন মিনিটে আমাকে স্পর্শ করলে তুমি কোথায় কোথায় করবে? মনে হতে পারে এ তো খুবই সামান্য বিষয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই সরল নিয়মের কারণেই এই খেলার মাধ্যমে গভীর বিশ্বাসের জন্ম দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *