বাইরে যা গরম! বাড়িতেই জমে উঠুক প্রেম, রইল রোম্যান্টিক টিপস

বৈশাখের গরমে ত্রাহি ত্রাহি রব। দক্ষিণবঙ্গের সাত জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। এমন সময় বাইরে একদম বাইরে বেরোবেন না। তার চেয়ে বরং বাড়িতেই জমে উঠুক প্রেম। ঠিক কাঁচা-মিঠে আমের মতো আপনার জীবন ভরে যাক ভালোবাসায়। কীভাবে? রইল টিপস।

ডেট নাইটে অনেকেই সিনেমা দেখতে পছন্দ করেন। সিনেমা দেখতে যে সবসময় সিনেমা হলে যেতে হবে এমন তো কোনও কথা নেই। লাইট নিভিয়ে বাড়িটাকেই সিনেমা হল বানিয়ে নিতে পারেন। নেটফ্লিক্স, আমাজন প্রাইম কিংবা ডিজনি প্লাস হটস্টারের সঙ্গে পপকর্ন, পিঁয়াজি যা খুশি নিয়ে নিতে পারেন। আবার বাইরে থেকেও খাবার আনিয়েও নিতে পারেন। সুইগি, জোমাটো তো আছেই। খরচ কম, আনন্দ বেশি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *