দেশের ৬০ শতাংশ বিবাহিত নারী-পুরুষই পরকীয়ায় মজে! চাঞ্চল্যকর তথ্য সমীক্ষায়

পরকীয়া নিয়ে আলোচনা এখনও ভারতের মতো সংস্কারি দেশে সংস্কৃতি বহির্ভূত। বছর খানেক আগেও পরকীয়া শব্দটি নিষিদ্ধ ছিল সভ্য সমাজে। তবে যুগের হাওয়ায় সেই ছুঁৎমার্গের অনেকটাই বর্তমানে লুপ্ত। চিরকাল পরকীয়ার নিষিদ্ধ হাতছানিতে সাড়া দিয়ে এসেছেন মহিলা-পুরুষ নির্বিশেষে। সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, ভারতের ৬০ শতাংশ বিবাহিত নারী-পুরুষই পরকীয়ায় আসক্ত।

একই সঙ্গীতে আসক্ত নারী-পুরুষের সংজ্ঞা এখন অতীত। দাম্পত্য কলহ কিংবা শারীরিক চাহিদা না মেটায় ভালো থাকার স্বাদ পেতে আজকাল অনেকেই পরকীয়ায় আসক্ত হচ্ছেন। বিয়ে নামক প্রতিষ্ঠানটির প্রতি চিরাচরিত ধ্যানধারণাও বদলে গিয়েছে সিংহভাগ ভারতীয়দের। গ্লিডেন-এর সমীক্ষায় মিলেছে চমকে দেওয়ার মতো কিছু তথ্য। ২৫ থেকে ৫০ বছর বয়সি বিবাহিতরা আরও বেশি করে পরকীয়ার দিকে ঝুঁকছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *