‘অন্তরঙ্গ’ অন্তর্বাসেই জমবে খেলা, সঙ্গীকে কাবু করার নতুন কায়দা শিখে নিন

ধরে নিন আপনার শরীর ঠিক বাজির মতো। যার রয়েছে লম্বা একটা সোলতে। আর যৌনতা হল সেই দেশলাই কাঠি, যা বিস্ফোরণ ডেকে আনে। ভাবছেন, যৌনতার গল্পে বাজি কাব্য কেন? ধীরে বৎস, ধীরে। কারণ, সবুরে আদর বাড়ে। আর এই সবুরের অপর নামই ইন্টিমেট আন্ডারওয়্যার বা অন্তরঙ্গ অর্ন্তবাস!
ব্যাপারটা একটু বিশদে বলা যাক বরং। গোটা দুনিয়াতেই অন্তরঙ্গ অন্তর্বাস নিয়ে নানা রিসার্চ পর্ব চলে। বড় বড় ফ্যাশন ব্র্যান্ডও তাঁদের তালিকায় নিয়ে এসেছে বাহারি অন্তরঙ্গ অন্তর্বাস। যৌন বিশেষজ্ঞরা বলছেন, যৌনক্রিয়ার শুরুতেই বাজিমাত করতে, অন্তরঙ্গ অন্তর্বাসের বিকল্প নেই। ধীরে ধীরে শরীরী খেলায় মাততে এই পোশাক সোলতে আগুনের মতোই কাজ করবে। কিন্তু পাশ্চত্যে এর ব্যবহার অতিমাত্রায় থাকলেও, আমাদের দেশে কিন্তু এই পোশাক এখনও বেশ পিছিয়ে। হয়তো কেউ কেউ মনের ভিতর লুকিয়ে থাকা ফ্যান্টাসিকে পূরণ করতে গোপনে কিনে থাকেন এসব পোশাক। তবে সেই সংখ্যাটা বেশ কমই। তাই অন্তরঙ্গ অন্তর্বাস নিয়ে চর্চা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু যৌনতা এখনও আমাদের কাছে একটা ট্যাবু, তাই এসব নিয়ে আলোচনা গোপনেই থাকে।