অকারণ রাগ ও সন্দেহ করার মানসিকতার বদল করুন, আপনার ভুলেই ভাঙতে পারে সম্পর্ক

সম্পর্ক ভাঙা গড়ার খেলায় যেন মেতেছে সকলে। প্রতিদিনই কোনও না কোনও সম্পর্ক ভাঙছে, আবার কোনও না কোনও সম্পর্ক গড়ছে। বর্তমান প্রজন্মের কাছে বিচ্ছেদ (Breakup), ডিভোর্স (Divorce) এগুলো খুবই সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ভাঙনের কারণ শুধু পরিস্থিতি নয়। বরং, নিজেদের ভুল সম্পর্ক ভাঙার জন্য সব থেকে বেশি দায়ি। আমরা প্রতি মুহূর্তে এমন কিছু ভুল করে ফেলি, যার জন্য সমস্যায় পড়ে সম্পর্ক। এবার থেকে দাম্পত্য জীবন সুখের করতে নিজের মধ্যে বদল আনুন। ভুলেও এই কাজ করবেন না।
মিথ্যা (Lying) বলার অভ্যেস থাকে অনেকেরই। ছোট ছোট বিষয়ে মিথ্যা বলে। এই স্বভাব মোটেও ভালো নয়। সঙ্গীকে অকারণ মিথ্যা বলবেন না। একবার ধরা পড়ে গেলে আপনার থেকে ভরসা উঠে যাবে। সম্পর্কে ওফর বিশ্বাস হারিয়ে ফেলবে। তাই দাম্পত্য জীবন সুখের করতে চাইলে সবার আগে নিজের স্বভাবের বদল করুন।
অত্যাধিক রাগ করার স্বভাব থেকে সম্পর্ক খারাপ প্রভাব পড়ে। অত্যাধিক রাগ শরীরের জন্যও ক্ষতিকর। তাই নিয়মিত মেডিটেশন করুন। রাগ কমাতে মনোবিদের সাহায্য নিতে পারেন। আর ভুলেও পার্টনারের ওপর অকারণ রাগ দেখাবেন না। এতে সম্পর্কে খারাপ প্রভাব পড়ে। নিজের খারাপ স্বভাবের বদল করুন।