কীভাবে বুঝবেন কেউ আপনার প্রেমে পড়েছে, রইল টোটকা

কলেজের (Collage) প্রথমদিন থেকে একটি মেয়েকে পছন্দ আপনার। তার সঙ্গে কথাও বলেছেন বেশ কয়েক বার। মাঝে মাঝে মনে হয়, সেও আপনাকে পছন্দ করে। কিন্তু, ঠিক বুঝতে পারেন না। এদিকে প্রেম সপ্তাহে সকলে জোড়ায় জোড়ায় ঘুরতে দেখতে আপনারও প্রেম (Love) জেগে উঠেছে। এই সময় তাকে মনের কথা জানানোর আগে বুঝে নিন সে আপনাকে পছন্দ করে কিনা। রইল কয়টি টিপস। এই কয়টি আচরণ (Attitude) পছন্দের মানুষের মধ্যে আছে কি না দেখুন। তা হলে বুঝবেন তার মনেরও আপনার জন্য প্রেমের অনুভূতি রয়েছে।
কথায় আছে, মানুষের চোখ (Eye) সব বলে দেয়। তাই এবার তার চোখের ভাষা পড়া চেষ্টা করুন। খেয়াল করে দেখুন সে আপনার দিকে তাকার কি না। তার চাহনি কী বলতে চায় তা বোঝার চেষ্টা করুন। যদি দেখেন, সে সারাক্ষণ আপনি কী করছেন খেয়াল রাখে, কিংবা কারণ ছাড়া আপনার দিকে তাকায়, তাহলে বুঝবেন সে আপনাকে পছন্দ করে।
বোঝার চেষ্টা করুন তার শারীরিক ভাষা। বডি ল্যাঙ্গুয়েজ (Body Language) দেখে বোঝা যায় সে কী চাইছে। যদি দেখেন আপনি সামনে এলেই তার শারীরিক ভাষা পরিবর্তন হচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার প্রতি তার অনুভূতি আছে। তাই ভালো করে তাকে বোঝার চেষ্টা করুন। সে কি আপনার সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করে, অথবা আপনি সামনে এলে তার কাজের উদ্যোগ বাড়ে- তাহলে বুঝবেন সে আপনাকে পছন্দ করে।