এই পাঁচ কারণে সম্পর্কে আসতে পারে তৃতীয় ব্যক্তি, আজ থেকে বদল করুন এই কয়টি স্বভাব

রাহুল ও অর্চনার প্রেমটা প্রায় ৪ বছরের। কলেজ থেকে এক সঙ্গে আছে তারা। সম্প্রতি বিয়ে করেছে। কিন্তু, সেই বিয়ে বেশিদিন টিকল না। ২ বছরের মাথায় বিয়ে ভেঙেছে। কারণটা তৃতীয় ব্যক্তি। ওদের বন্ধুরা যে-ই শোনে, সে অবাক হয়ে যায়। এমন শুধু রাহুল অর্চনা হয়। প্রতিদিনই তৃতীয় ব্যক্তির (Third Person) জন্য ভাঙছে শয় শয় সম্পর্ক। প্রেম তো ভাঙেই এমনকী বিয়ে পর্যন্ত ভাঙে তৃতীয় ব্যক্তির জন্য। কিন্তু, কেন তৃতীয় ব্যক্তি আসে সম্পর্কে। আজ জেনে নিন, কী কী ভুলে সম্পর্কে তৃতীয় ব্যক্তি আসতে পারে।
অধিকাংশ ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির আগমনের কারণ হয় একঘেঁয়েমি (Boring)। সম্পর্কে একঘেঁয়েমি আসলে অন্যকের প্রতি আকর্ষণ বাড়ে। আজকাল অধিকাংশই নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত। সারাদিন টাকার পিছনে ছুটছে স্বামী, আর স্ত্রী সামলাচ্ছে সংসার। অনেক পরিবারে আবার দুজনই কর্মরত। একে অন্যের জন্য সময় নেই। এক্ষেত্রে তৃতীয় ব্যক্তি আসতেই পারে সংসারে। তাই সম্পর্কে একঘেঁয়েমি আসতে দেবেন না।
অতিরিক্ত প্রত্যাশার জন্য ভাঙতে পারে সম্পর্ক। আপনার বিপরীতে থাকে মানুষটির থেকে প্রত্যাশা (Expectation) করবেনই। কিন্তু, এমন প্রত্যাশা করবেন না, যা পূরণ করা তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। সব সময় তার কথা বোঝারও চেষ্টা করুন। এতে সম্পর্ক মজবুত হবে। কখনও তাকে চাপ দেবেন না। তাহলে, আপনার প্রতি আগ্রহ হারাতেই পারে। সেক্ষেত্রে তৃতীয় ব্যক্তি আসতে পারে সম্পর্কে।