বয়ফ্রেন্ড থাকলেও এখানকার মেয়েরা দ্বিতীয় প্রেম করে, হৃদয় ভাঙ্গায় এক নম্বর

রোমান্সের দিক থেকে শীর্ষে বিশ্বের কোন শহর (Most Seductive City)? কোন শহরের প্রেমিক-প্রেমিকারাই বা সবথেকে বেশি অবিশ্বস্ত (Most Unfaithful City), অর্থাৎ তাঁদের পার্টনারদের হৃদয় সবথেকে বেশি ভেঙে থাকে কোন শহরের মানুষ? এইসব অদ্ভূত প্রশ্ন নিয়েই সম্প্রতি এক সমীক্ষা চালিয়েছে ইংল্যান্ডের (England) ‘দ্য বটল ক্লাব’ (The Bottle Club)। আশ্চর্যের বিষয় হল বিশ্বের যে শহরটি রোমান্সের দিক থেকে শীর্ষে রয়েছে, প্রতারণার ক্ষেত্রেও তারাই রয়েছে সবথেকে এগিয়ে। আর তাদের এই সমীক্ষা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা।
ডেইলি স্টারের এক প্রতিবেদন অনুযায়ী, রোম্যান্স করার ক্ষেত্রে গোটা বিশ্বে সবথেকে এগিয়ে রয়েছে ইংল্যান্ডের রাজধানী লন্ডন (London)। সমীক্ষায় দেখা গিয়েছে, লন্ডনের যুবক-যুবতীরাই একে অপরের প্রতি সবথেকে বেশি আকৃষ্ট হন, প্রেম করার ব্যাপারে সেরা। বিশ্বের সিডাকটিভ শহরগুলির বিভাগে, লন্ডন শহর ৮০ নম্বরের মধ্যে ৭২.২ নম্বর পেয়েছে।
সমীক্ষায় দেখা গিয়েছে, বিভিন্ন পর্নোগ্রাফিক সাইটে অ্যাকাউন্ট রয়েছে ১ লক্ষেরও বেশি লন্ডনবাসীর। সারা বছর ধরে ইংল্যান্ডের রাজধানীতে অন্তত ১৩১ টি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ইভেন্ট অনুষ্ঠিত হয়। শুধু তাই নয়, শহরের প্রায় ১০ হাজার মানুষ অনলাইনে অ্যাডাল্ট সাইটে নগ্ন ছবি ও ভিডিও শেয়ার করে আয় করেন।