প্রেম ভাঙার পর জীবনের খেই হারিয়ে ফেলেছেন, মেনে চলুন এই টোটকা

সম্পর্কটা ছিল পাঁচ বছরের। বহুদিনের প্রেম। দুজনে-দুজনকে যে ভাবে চিনতেন তা হয়তো অন্য কেউ পারবে না। সব বন্ধুরা ঈর্ষা (Jealous) করত আপনাদের জুটিকে। কিন্তু, সেই প্রেম আর টিকল না। নানা রকম সমস্যা চলছিল। ধীরে ধীরে তিক্ত হয়ে উঠেছিল সম্পর্ক। আপনি অনেক চেষ্টা হয়তো করেছেন। কিন্তু, যা থাকা নয়, তা থাকল না। এর পর থেকেই হাজার চেষ্টা নিজের জীবনে সব ঠিক করতে পারছেন না। প্রেম ভাঙার (Breakup) পর থেকে একের পর এক সমস্যা চলছে। আপনি নিজেও বুঝতে পারছেন যে আপনি ছোট ছোট বিষয়ে বেশি মাথা ঘামাচ্ছেন। তবে, শুধু প্রেম (Love) নয়, জীবনে কোনও সমস্যাই বলে-কয়ে আসে না। সমস্যা নির্দিষ্ট কোনও বিষয় নিয়েও হয় না। কখনও অফিস (Office), কখনও ব্যক্তিগত জীবনের (Personal Life) সমস্যা তো কখনও অন্য কিছু। সমস্যা আসা মানে জীবনের গতি পরিবর্তন হবেই। কিন্তু, এরপর নিজের জীবনের গতি ঠিক রাখাটাই বড় চ্যালেঞ্জের (Challenge)। এক্ষেত্রে মেনে চলুন এই কয়টি জিনিস।
ভয়ের মুখোমুখি হন- প্রেমটা ভেঙেছে প্রায় ১ বছর হল। এই এক বছরে আপনার জীবনে কোনও অগ্রগতিই ঘটেনি। মাঝে একটি প্রেমের প্রস্তাব পেয়েছিলেন। ছেলেটি ভালো জেনেও এগোলেন না। হয়তো প্রেম ভাঙার (Breakup) পর প্রেমের ওপর থেকে আপনার ভরসাই উঠে গিয়েছে। আপনি এক জীবনটাই বেছে নিয়েছেন। এমন ঘটনাই বেশিরভাগ ক্ষেত্রে ঘটে। কিন্তু, এমন মানসিকতা রাখা উচিত নয়। একবার ঠকেছেন বলে বার বার ঠকবেন এমন হতে পারে না। তাই নিজেকে বোঝান। ভয়ের সামনা করুন। দেখবেন পরিস্থিতি স্বাভাবিক হবে।