গতবছর লকডাউন কেটে সাংসারিক কলহে, এবার আগে থেকে সতর্ক হন, মেনে চলুন এই কয়টি টিপস

২০২০ সালের মার্চ থেকে লকডাউন (Lockdown) শুরু হয়েছে ভারতে। প্রথমে নির্দিষ্ট দিনের জন্য লকডাউন শুরু হলেও, পরে তা চলেছে তিন মাস। এই সময় ঘরে বেস অফিস, ঘরে থেকে স্কুল, এমনকী সমস্ত কাজই হয়েছে বাড়ি বসে। চারিদিকে করোনা আক্রান্তের খবর, তার ওপর বাড়ি থাকার নতুন অভিজ্ঞতা, সব মিলিয়ে কেটেছে বহুদিন। এই সময় সকলের স্মৃতি যদিও ভালো ছিল না। তার প্রমাণ মিলেছিল সোশ্যাল মিডিয়ার (Social Media) বিভিন্ন মিমে। দাম্পত্য কলহ নিয়ে বহু মিম বেরিয়েছিল। এটা যে ছিল শুধু রসিকতা তা নয়। কিছুটা হলেও বাস্তব। সে সময় বহু দাম্পত্য কলহ দেখা গিয়েছে। কারও কারও ক্ষেত্রে সমস্যা চরম মাত্রায় পৌঁছে গিয়েছিল। তবে আর নয়। এবার আগে থেকে সতর্ক হন। দাম্পত্য কলহ বাঁধার আগেই সতর্ক থাকুন। এই কয়টি টিপস মেন চলুন।
এখন রাজ্যে চলছে আংশিক লকডাউন (Lockdown)। অনেক জায়গায় কনটেইনমেন্ট জোন করে দেওয়া হয়েছে। ফলে বাড়ি থাকতে বাধ্য সকলেই। প্রাণ বাঁচাতে এই সময় বাড়ি থাকাটাই সুস্থ মানসিকতা পরিচয় বলে মনে করছেন সকলে। এই পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। যে কোনও পরিস্থিতি মানিয়ে নিতে শিখুন। এই করোনার খারাপ প্রভাব আপনার আয়ের ওপর পড়তেই পারে। তাই মাথা ঠান্ডা রাখুন। চিন্তায় আছেন বলে, কারও সঙ্গে খারাপ ব্যবহার করলেন তা ঠিক নয়। পরিস্থিতির সঙ্গে সব ঠিক হবে, এই আশা রাখা দরকার। তা না হলে, সাংসারিক অশান্তি বাঁধবেই।