প্রেমিকের ওভার পজেসিভ স্বভাব দিনে দিনে বাড়ছে, অবসেসিভ লাভ ডিসঅর্ডারে ভুগছে না তো

রিয়া-আর্যর প্রেম কলেজ থেকে। কলেজ টাইমে (College Time) চুটিয়ে প্রেম করেছে। সিনেমা দেখতে যাওয়া, পার্কে ঘুরতে যাওয়া থেকে বন্ধুদের (Friends) সঙ্গে আড্ডা। সব সময় এক সঙ্গে দেখা যেত এই জুটিকে। দুজন কলেজের লাভ বার্ড ছিল। তারপর একজন চাকরিতে (Job) মন দিন অন্যজন উচ্চ শিক্ষায়। দুজনের জীবন এখন আলাদা ছন্দে চলছে, তাই তেমন দেখা হয় না। হয়তো এই কারণেই রোজ একের পর এক অশান্তি লেগে আছে। ফোন করলেই ঝগড়া হয়। সারাক্ষণ রিয়া সন্দেহ (Jealousy) করে। সব ব্যাপারে প্রশ্ন করে। কারণ লাগে না ঝগড়ার। বার বার ব্রেকআপ (Breakup) করবে ভাবে, কিন্তু শেষ পর্যন্ত সব ঠিক করে নেয়। এমন অবস্থা অনেকের সম্পর্কেই দেখা যায়। অনেক সময় অবসেসিভ লাভ ডিসঅর্ডার (Obsessive Love Disorder) থেকে এমন হয়। আজকাল অনেকেই এই ডিসঅর্ডারে ভুগছেন। জেনে নিন আপনি অবসেসিভ লাভ ডিসঅর্ডারে ভুগছে কি না, তা বুঝবেন কী করে।

প্রেমের ক্ষেত্রে পজেসিভ (Positive) শব্দটা বেশ প্রযোজ্য। সম্পর্কের (Relation) শুরুর দিকে প্রেমিকের এই পজেসিভ নেচার (Nature) ভালো লাগে ঠিকই। কিন্তু, পরে এটাই অসহ্য হয়ে ওঠে। অবসেসিভ লাভ ডিসঅর্ডার থেকে এমন আচরণ দেখা যায়। প্রেমিক কিংবা প্রেমিকাকে নিয়ে পজেসিভ হওয়া ভালো, কিন্তু অধিক হওয়া মোটেই ভালো নয়। তাই প্রেমিক বা প্রেমিকার মধ্যে এমন আচরণ দেখলে প্রথম থেকেই তার সীমারেখা বুঝিয়ে দিন। আবেগে গা ভাসালে পরে সমস্যায় পড়তে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *