বস ও সহকর্মী দুজনের সঙ্গেই প্রেম জমে উঠেছে, সতর্ক হন না হলে খারাপ প্রভাব পড়বে চাকরিতে

বসকে (Boss) নিয়ে তুমুল অশান্তি হচ্ছে রাহুলের সঙ্গে। দুজনে এক অফিসেই (Office) কাজ করেন। সম্পর্কটা প্রায় ৭-৮ মাসের। চাকরিতে যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যেই রাহুলের প্রেমে পড়েছেন। রাহুলের সঙ্গে আপনার সম্পর্কের ব্যাপারে এখনও পর্যন্ত কেউ আঁচ করতে পারেনি। সতর্কভাবে দুজনে প্রেমটা (Love) গোপন করছেন। এতদিন সব ঠিক থাকলেও আজকাল খুব অশান্তি হচ্ছে। এর কারণ আপনা বস। আজকাল বসের সঙ্গে আপনার সম্পর্কটা একটু অন্য মোড় নিচ্ছে তা বুঝতে পারছেন। তিনি আপনার প্রতি আকৃষ্ট। এদিকে রাহুল আপনার ভালোবাসা। চাকরি বাঁচাতে বসের কথা শুনছেন। আর তার খারাপ প্রভাব পড়ছে ব্যক্তিগত জীবনে (Personal Life)। এমন ঘটনা ঘটে অনেকেরই সঙ্গে। এক সঙ্গে দুজনকে ডেট (Date) করতে দেখা গিয়েছে অনেককে। আপনিও এই কাজ করে থাকলে এখনই নিজেকে বদলান। না হলে, শুধু অফিসে (Office) বদনাম হবে এমন নয়। চলে যেতে পারে চাকরিও (Job)।
বসের (Boss) সঙ্গে প্রেম নতুন কথা নয়। সব ক্ষেত্রে যে সম্পর্কটা খারাপ হয়, তাও নয়। এমন বহু জনকে দেখা গিয়েছে, যারা বসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পরে বিয়ে (Marriage) করেছেন। তাই সবার আগে নিজের কাছে পরিষ্কার হন, আপনার সঙ্গে বসের সম্পর্কটা কী। শুধু চাকরি বাঁচানোর জন্য সম্পর্ক রাখা উচিত নয়। সত্যি যদি, দুজনের মধ্যে প্রেম থাকে, তাহলে অবশ্যই সম্পর্ক থাকুন। তা না হলে নয়।