‘স্পার্ম’কাউন্ট নিয়ে চিন্তা করছেন, এই খাবারগুলি খেলেই কমবে বন্ধ্যাত্বের সমস্যা

যত দিন যাচ্ছে স্পার্ম কাউন্ট ক্রমশ কমছে। সম্পর্কের গাঢ় বন্ধন মানেই যৌন মিলন। কিন্তু যৌন সঙ্গমের পথে বাঁধা হয়ে দাড়াচ্ছে বেশ কিছু কঠিন সমস্যা। তার মধ্যে একটি হল স্পার্ম কাউন্ট হ্রাস, সমীক্ষা বলছে, প্রতি ৬ জন পুরুষের মধ্যে ১জনের এই সমস্যা রয়েছে। প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ বন্ধ্যাত্বের ক্ষেত্রে দায়ী পুরুষরাই। ভবিষ্যত পরিকল্পনার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে এই শুক্রাণুর সংখ্যা হ্রাস। কারণ এর সঙ্গেই জড়িয়ে রয়েছে যৌনজীবন। তবে বন্ধ্যাত্ব চিরস্থায়ী নয়, এর থেকে মুক্তি পাওয়াও সম্ভব।স্পার্ম কাউন্ট বাড়ানোর বেশ কয়েকটি সহজ এবং প্রাকৃতিক উপায় রয়েছে, জেনে নিন বিশদে।
সমীক্ষা বলছে, শরীরচর্চা করলে এবং ওজন কমালে শুক্রাণুর সংখ্যা বাড়ে। প্রতিদিন যদি ৫০ মিনিট যদি অ্যারোবিক এক্সারসাইজ করা যায়, তা শুক্রাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করে। একদিন নয়, বরং একটানা ১৬ সপ্তাহ এভাবে শরীরচর্চা করলে তবেই হাতেনাতে মিলবে ফল। তার সঙ্গে অবশ্যই চাই পর্যাপ্ত পরিমাণে ঘুম। অতিরিক্ত দুশ্চিন্তা যেমন মানসিকভাবে বিধ্বস্ত করে, তেমনই তা শরীরের পক্ষেও ভীষণ ক্ষতিকর। এতে দেহের এনার্জি যেমন নষ্ট হয় তেমনই শুক্রাণু তৈরির ক্ষমতা কমে যায়।