স্ট্রেসের জন্যই কি সঙ্গমের ইচ্ছাটা চলে যাচ্ছে মেয়েদের, জেনে নিন এর আসল কারণ

যৌনমিলন নিয়ে নানা কামনা থাকলেও এখন এই সঙ্গম নিয়ে ছুঁৎমার্গ রয়েছে। সহবাস-মিলন নিয়ে নানা ধরনের ভাবনা কাজ করে ভারতীয় মহিলাদের মাথায়। যৌনসম্পর্ককে অনেকেই পাপ বলে মনে করেন। যার ফলে আখেরে শরীরের ও মনের দুইয়েরই ক্ষতি হয়।গবেষণা বলছে, সুস্থ জীবন-যাপনের জন্য যৌনমিলন করা অত্যন্ত জরুরি। যৌনতায় বিভিন্ন রকমের নিউরোট্রান্সমিটার রয়েছে যা শুধু মস্তিষ্কের নয়, বরং শরীরের অন্যান্য অঙ্গের উপর সুপ্রভাব বিস্তার করে। এতে যেমন শরীরের উদ্বেগ কমে পাশাপাশি যৌনমিলন স্বাভাবিক থাকলে ঘুমও ভাল হয়।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অর্গাজম শুধুই যে শারীরিক যৌনতার পরিতৃপ্ত করার একটা সুখ তা নয়। অর্গাজম-এর মধ্যে দিয়ে মানসিক চাপ বা হতাশা যেমন দূর হয়, তেমনি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাওয়া থেকে মন এবং শরীরের সুস্বাস্থ্য-কে ধরে রাখতেও সাহায্য করে।
স্ট্রেসের কারণেই জীবনে খারাপ প্রভাব ফেলে। বেশিরভাগ ক্ষেত্রেই এই স্ট্রেসের জন্য সঙ্গমের ইচ্ছাটাই চলে যায় মেয়েদের। বিশেষজ্ঞদের মতে, সঙ্গম থেকে মুখ ফিরিয়ে নেওয়া এর অন্যতম প্রধান কারণ। রোজকার জীবন থেকে বিরতি নিতে সবার আগে স্ট্রেসমুক্ত হওয়া প্রয়োজন। প্রয়োজনে গান শুনে স্ট্রেস কাটাতে পারেন। বিশেষত নিয়মিত যৌনমিলন করলে মহিলাদের জন্য অনেক ভাল ফল পাওয়া যায়। নিয়মিত সঙ্গম করলে হতাশা যেমন কমে তেমনই উদ্বেগও কম হয়, এর ফলে আত্মবিশ্বাস বাড়ে, প্রাকৃতিক উপায় ব্যথার উপশম হয়। শরীরের রক্তচাপ অনেক কম থাকে, শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এমনকী যৌনমিলন হৃদপিন্ডের জন্য ভাল।