যৌন সঙ্গমে ভার্জিনিটি-র আনন্দ ফিরিয়ে আনতেই কি হাইমেনোপ্লাস্টি-র দিকে ঝুঁকছেন মহিলারা?

যৌন সঙ্গমের সময় সঙ্গিনী ‘ভার্জিন’ কিনা, অর্থাৎ, তাঁর হাইমেন অক্ষত আছে কিনা, এই বিচার করা পুরুষের সংখ্যা সারা পৃথিবীতে কম নেই। আর যদি বিয়ের প্রসঙ্গ হয়, তাহলে তো ‘ভার্জিনিটি’-র বিচারে পরিবারের মানুষরাও লেগে পড়েন। স্বাভাবিকভাবেই সারা পৃথিবী জুড়ে (শুধু ভারতে নয়) যৌন সঙ্গমের আনন্দ পাওয়ার জন্য মহিলাদের বিয়ে পর্যন্ত অপেক্ষা করতে হয়।
কিন্তু, বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধনে ধীরে ধীরে এই শাস্তি থেকে মুক্তি মিলেছে। চিকিৎসাজগতে নজর কেড়েছে হাইমেনোপ্লাস্টি অস্ত্রোপচার। চিকিৎসাবিজ্ঞান বলছে, এই পদ্ধতিতে আগে যৌন সঙ্গম করলেও পরবর্তী সঙ্গীর কাছে একেবারেই প্রকাশ পাবে না মহিলাদের হাইমেন ভাঙার খবর। কারণ, আগে যৌন সঙ্গমে হাইমেন ভেঙে গেলেও অস্ত্রোপচারের মাধ্যমে আবার সেটি জুড়িয়ে দিতে পারবেন চিকিৎসকরা।
চিকিৎসকদের সাম্প্রতিক ডেটা বলছে, প্রত্যেক বছর প্রায় ২০ থেকে ৩০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে এই অস্ত্রোপচারের চাহিদা। অর্থাৎ, প্রথম বছরে ১০০ জন মহিলা হাইমেনোপ্লাস্টি করাতে চাইলে পরের বছর আসছেন প্রায় ১৩০ জন মহিলা। সবচেয়ে বড় কথা হল, ইরাক, ইরান, পাকিস্তান, ভারত, এই সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলিতে মহিলারা এই পদক্ষেপ নিচ্ছেন, তা শুধু যৌন সঙ্গমের ক্ষেত্রে প্রথম দিনের মজা পাওয়ার জন্যেই নয়। নিজের প্রাক্তন যৌন সঙ্গমের খবর লুকোনোর জন্যেও হতে পারে।