আপনার সঙ্গী আপনাকে বিরক্ত করছে? এই ৭টি কাজ দেখলেই সাবধান হয়ে যান

বর্তমান ব্যস্তাতার দিনে সম্পর্ক টিকিয়ে রাখা খুব কঠিন। কিন্তু সেই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অনেকেই মুখ বুজে অনেক কিছু সহ্য করেন। কিন্তু আপনি জানেন না এভাবে কোনও সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। সম্পর্কের মূল ভিত্তি হল পারস্পরিক শ্রদ্ধা আর পারস্পরিক দায়বদ্ধতা। কিন্তু আপনাকে বুঝতে হবে কখন আপনার সঙ্গী আপনার ওপর মানসিক অত্যাচার করছে। যা নিয়ে আপনি খোলাখুলি কখনই তাঁর সঙ্গে আলোচনা করতে পারছেন না। কারণ সহজেই সে বিষয়গুলি উড়়িয়ে দিচ্ছে। সঙ্গীর এই ছলনার কৌশল আপনাকে বুঝতেই হবে। না হলে ভবিষ্যতে আপনি বড়সড় সমস্যার মুখোমুখি হতে পারেন। আপনার যদি কখনও মনে হয় আপনার সঙ্গী আপনাকে বিরক্ত করছে তাহলে এই চিহ্নগুলি দেখলেই সাবধান হয়ে যান।

গতিবিধি

আপনার সঙ্গী তার নিজের গতিবিধি সম্পর্কিত তথ্য আপনার কাছে গোপন রাখছেন। কিন্তু আপনার গতিবিধি সম্পর্কে কৌতুহল। এই বিষয়টিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। কারণ সে আপনার তথ্য জানতে চায় আর নিজের সম্পর্কে আপনাকে ধোঁয়াশায় রাখতে চায়। আপনি যদি তাঁর গতিবিধি নিয়ে প্রশ্ন করেন তাহলে আপনার আবেগের বৈধতা বা আপনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে।

মিথ্যা কথা আর অস্বীকার

আপনাকে ঘন ঘন মিথ্যা বলছে। আর যা ধরা পড়ে যাচ্ছে । এজাতীয় লক্ষ্ণন দেখলে তা কখনি উড়িয়ে দেবেন না সম্পর্কের খাতিরে। এই অস্বীকৃতির উদ্দেশ্যই হল আপনার স্মৃতি আর বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলে দেওয়া । যা আপনাকে পরবর্তীকালে আরও সমস্যায় ফেলতে পারে।

দোষারোপ আর লজ্জায় ফেলা

আপনার সঙ্গী আপনার ঘাড়ে সব দোষ বা দায় চাপিয়ে নিজে স্বস্তিতে থাকতে চায়। এতে আপনাকে লজ্জাজনক পরিস্থিতিতে ফেলাই আপনার সঙ্গীর মূল উদ্দেশ্য। সঙ্গীর কৌশল হল আপনার আত্মসম্মান নষ্ট করে দেওয়া। আপনার উপর নিয়ন্ত্রণ জাহির করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *