গোপন প্রেমের গোপন কথা! শরীরি-ভাষা দিয়েই বুঝবেন কেউ আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে কিনা
October 6, 2025
October 10, 2025

১. শরীরিক ভাষা
আপনার প্রতি যদি কারও ক্র্যাশ থাকে তাহলে সে সর্বদাই আপনার সঙ্গে কথা বলার সময় কাছাকাছি আসার চেষ্টা করবে। দেহের ভাষাই সূক্ষ্ণভাবে বোঝাবে যে সে আপনাকে ভালবাসে। চোখের কথা বলেও একটি শারিরীক ভাষা রয়েছে। তা দেখেও বুঝা যায় একজন মানুষের মনের অবস্থা। পাশাপাশি সেই ব্যক্তির ঝুঁকে পড়ার ভঙ্গি আরও স্পষ্ট করে বলে দেয় সংশ্লিষ্টের মনে কি চলছে।
২. প্রশংসা
এইক্ষেত্রে প্রশংসা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে আপনার প্রতি ক্র্যাশ সে সর্বদাই আপনার প্রশংসা করবে। আপনার সামনে বা পিছনে সর্বদাই ভাল কথা বলবে। নিজেকে আপনার বন্ধু হিসেবে তুলে ধরতে চাইবে। এটি একটি গভীর আবেগের গেটওয়ে হিসেবেও কাজ করে।
৩. সদয় হওয়া
আপনার খুব অপ্রত্যাশিত লাগলেও যে গোপনে আপনার প্রেমে পড়েছে সে সর্বদা আপনার প্রতি সদয় আচরণ করবে। তবে নিজেকে অনেকটাই দূরে সরিয়ে রাখতে চায়, অধরা হয়েই থাকতে চায়।