খালি পেট নাকি ভরা পেট, শারীরিক মিলনের আসল সময় কোনটা? সঙ্গমে লিপ্ত হওয়ার আগে জেনে ফেলুন
অনেক সময়েই যৌনতাহীনতা মানসিক দূরত্ব তৈরি করতে পারে। সম্পর্ক চাঙ্গা রাখতে নিয়মিত সঙ্গম জরুরি৷
কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির একটি সমীক্ষা অনুসারে, আপনি কতবার সঙ্কমে লিপ্ত হচ্ছেন, তা বড় কথা নয়। আপনি এবং আপনার সঙ্গী কীসে খুশি হন সেটাই দেখার। গবেষণায় দেখা গিয়েছে, সপ্তাহে একবার সহবাসই দম্পতিদের সন্তুষ্ট রাখতে যথেষ্ট।
বিশেষজ্ঞরা বেশির ভাগ ক্ষেত্রেই দাবি করেন, কোনও মানুষ যদি তাঁর সঙ্গীকে সত্যিই ভালবাসেন, সম্পর্ককে মূল্য দেন, তা হলে দু’জনের মধ্যে যৌনতার অভাব হলেও তা দূর করা যেতে পারে। তবে দু’জনকেই সম্পর্কটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগ্রহী হতে হবে।
মিলনে অনীহা থাকাটা দোষের কিছু নয়৷ মাঝেমধ্যো এমনটা হওয়াই বরম স্বাভাবিক৷ কিন্তু কী করলে সেই হারিয়ে যাওয়া উদ্যম আবার ফিরে আসবে তাও কিন্তু জেনে রাখা দরকার৷
সকালে উঠে, খালি পেটে যদি কেউ সঙ্গমে লিপ্ত হতে পারেন, তাহলে তাঁর নানারকম শারীরিক উন্নতি হওয়া সম্ভব৷ হতে পারে,আপনি খুব ভোরবেলা ওঠেন৷ আপনি বিবাহিত? বিবাহের পর সুস্থ যৌন জীবন উপভোগ করছেন? আর যৌনতা নিয়ে আপনার সঙ্গীর কোনও ছুৎমার্গ নেই?তাহলে আপনার শরীর সুস্থ রাখতে সাহায্য করতে পারে যৌন মিলন৷
নিয়মিত ভোরবেলা যৌন মিলনে লিপ্ত হলে বাড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা৷
সঙ্গীর সঙ্গে এই আদর ভালবাসায় দিন শুরু হলে মানসিকভাবেও অনেকটা সুস্থ থাকবেন আপনি৷ কারণ, এতে মনের সুখ হয়, আপনার দিনটাও এতে ভাল যাবে৷