যৌন সম্পর্ক স্থাপনের পর সুস্থতায় করণীয় কাজগুলো কী?

যৌন সম্পর্ক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য
১) পরিচ্ছন্নতা: নারীদের আলাদা কোন সাবানের দরকার আছে কি?
সত্যি কথা বলতে গেলে – নেই। প্রতিদিন গোসলের সময় প্রাইভেট এড়িয়া যতটুকু পারেন ক্লিন রাখবেন, মাসিকের সময় এবং মাসিকের পরে নরমাল উষ্ম গরম পানি দিয়ে পরিষ্কার করাটাই যথেষ্ট। প্রাইভেট এড়িয়া সাবান বা স্পেশাল ফেমিনিন সোপ দিয়ে পরিষ্কার রাখবার দরকার হবে না।
দেহের বাইরের ‘ভালভা’ অংশে গোসলের সময় গায়ে মাখা সাবান ইউজ করতে পারেন… কোনভাবেই অভ্যন্তর এলাকা (ভ্যাজাইনা) সাবান দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন না। কোন দরকার নেই!
২) পরিচ্ছন্নতা: মিলনের পর
দৈহিক মিলনের পর একটু ভালোভাবে ক্লিন আপ না করার কারণে হাজার হাজার নারী রোজ UTI বা মূত্রনালীর সংক্রমণে ভোগে, পুরুষও এই রোগের শিকার হন অগণিত। এথেকে বাঁচতে চেষ্টা করুন মিলনের পরপর মুত্রত্যাগ করতে, এতে সংক্রমণের চান্স অনেক কমে যায়। সাথে সাথে দেহের বাইরের এলাকা উষ্ম পানি দিয়ে ধুয়ে ফেলুন। আবার বলছি, দেহের ভেতরে সাবান ব্যবহার করার চেষ্টা করবেন না। সাবান সেনসিটিভ ত্বক ড্রাই করে সংক্রমণের চান্স আরও বাড়িয়ে দেবে।
ঝাপাঝাপি করে গোসল করে ফেললেন কিন্তু প্রাইভেট এড়িয়া ঠিকভাবে ক্লিন করলেনই না, এমন ঘটনাও প্রচুর দেখি। তাই এ বিষয়ে আরও কেয়ারফুল হবেন। সাথে সাথে গোসল করার দরকার কিন্তু নেই, জাস্ট পরিষ্কার থাকুন। নারী পুরুষ উভয়েই।
৩) পিল এবং নারী
এই বিষয়ে বিস্তারিত অবশ্যই আলাপ করবো। কিন্তু কনট্রাসেপটিভ পিল নিয়ে নারীদের ভুল ধারণার হার কতটুকু সেটা দেখে মাঝে মাঝে চমকে যাই। অনেক অ্যাডালট নারী জানেনই না সারা মাসে খাবার মতো পিল এক্সিস্ট করে! তারা ‘ইমারজেন্সি পিল’ কিনে সেগুলোই নিজে নিজে খেয়ে যাচ্ছেন বছরের পর বছর!
আবার অনেকে প্রপার গাইনকোলজিস্ট না দেখিয়ে বড় আপু, ভাবি, মা, ফ্রেন্ড যা খায় সেগুলোই একা একা কিনে নিয়ে আসেন, মোস্ট অফ দা টাইম যেগুলো সেই নারীকে স্যুটই করে না হয়তো!