পরিচ্ছন্নতায় বৃদ্ধি পায় যৌনসুখ, পুরুষরা নিজেদের যত্ন নেবেন কী ভাবে

কাজের চাপই হোক বা সচেতনতার অভাব, যৌন স্বাস্থ্যের প্রতি অবহেলা পুরুষদের কাছে নতুন নয়। কিন্তু যৌন স্বাস্থ্য বিধি মেনে চলা যে অন্য যে কোনও অঙ্গের যত্নের মতোই সমান গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য। যৌনাঙ্গের পরিচ্ছন্নতা এক দিকে যেমন দূরে রাখে বিভিন্ন যৌন রোগ, তেমনই বৃদ্ধি করে যৌন মিলনের সামগ্রিক আনন্দকে। কী কী যৌন স্বাস্থ্য বিধি মেনে চলা পুরুষদের ক্ষেত্রে একান্তই আবশ্যিক, জেনে নিন—
১। যতটা সম্ভব শুকনো রাখুন যৌনাঙ্গ ও সংলগ্ন অঞ্চল। স্নান, সাঁতার কিংবা ঘাম হয় এমন কোনও কাজের পর চেষ্টা করুন পরিষ্কার করে গোপনাঙ্গ মুছে নিতে। এতে বিভিন্ন ছত্রাকের দ্বারা তৈরি হওয়া সংক্রমণের সম্ভাবনা হ্রাস পায় অনেকটাই।
২। নিয়মিত পরিষ্কার করুন যৌনাঙ্গ। প্রত্যেকের যৌনাঙ্গের নির্দিষ্ট গন্ধ রয়েছে। তাই জল বা নিজস্ব সাবান দিয়ে নিজেকে পরিচ্ছন্ন রাখা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি ব্যবহার করতে পারেন ‘ইন্টিমেট ওয়াশ’ও, এগুলি যৌনাঙ্গ ও সংলগ্ন অঞ্চলে ৩.৫ পি-এইচ বজায় রাখতে সহায়তা করে। ফলে দূরে থাকে নানা ধরনের যৌন রোগ।
৩। যৌন সংসর্গের আগে ও পরে পরিষ্কার করুন লিঙ্গ, মূত্রথলি, কুঁচকি। শিশ্নের টাইসন গ্রন্থির ক্ষরণ হয় পুরুষদের অজান্তেই, তাই নিয়মিত পরিষ্কারে বজায় থাকে পরিচ্ছন্নতা।