প্রেমিকার সঙ্গে প্রথম বার ঘনিষ্ঠ হওয়ার মুহূর্তে কী ভাবেন ছেলেরা

নতুন সম্পর্ক, নানা রকম নতুন অনুভূতি। তার মধ্যে অন্যতম অবশ্যই প্রথম বার ঘনিষ্ঠ হওয়ার মুহূর্তগুলি। সুস্থ আনন্দময় যৌনজীবন যে কোনও প্রেমের সম্পর্কের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু যে কোনও নতুন সম্পর্ক হলে দু’জনেই এই মুহূর্ত নিয়ে মানসিক ভাবে অনেক বেশি চাপে থাকেন। কী ভাল লাগবে, কী খারাপ লাগবে, খুব তিক্ত অভিজ্ঞতা হয়ে গেলে, তা থেকে বেরোনো যাবে কী করে— এই ধরনের নানা অহেতুক চিন্তা ভি়ড় করে সকলের মনে। তবে এই পরিস্থিতিতে যে এক জন ছেলে এবং এক জন মেয়ে একটু হলেও অন্য ভাবে চিন্তা করেন, তা নিয়ে কোনও রকম দ্বিমত হয় না। বিশেষ করে ছেলেরা এই মুহূর্তে কী ভাবেন, তা নিয়ে খানিকটা ধোঁয়াসা থেকেই যায়। কারণ তাঁরা এই নিয়ে বিশেষ আলোচনা করতে স্বচ্ছন্দবোধ করেন না। কিন্তু কী নিয়ে চিন্তা করেন তাঁরা? রইল কিছু সম্ভাবনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *