সব সময় কি সঙ্গম উপভোগ করেন? পর্ন-তারকার স্বীকারোক্তিতে বিতর্ক

পর্ন ছবির শ্যুট কেমন হয়, তা নিয়ে অনেকেরই অনেক কৌতূহল রয়েছে। ক্যামেরার সামনে কি সব সময়েই সঙ্গম উপভোগ করেন অভিনেতা-অভিনেত্রীরা? অনেকের মনেই এই ধরনের প্রশ্ন উঁকি মারে। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সেই সব প্রশ্নের উত্তর দিলেন আমেরিকার পর্ন ছবি ইন্ডাস্ট্রির অন্যতম মুখ ব্রিটনি অ্যাম্বার। যাঁর উত্তরে এর মধ্যে তৈরি হয়েছে বিতর্ক। ২০০৮ সালে প্রথম পর্ন ছবির জগতে পা রাখেন ব্রিটনি। তার পর থেকে আর ফিরে তাকাতে হয়নি। ২০২১ সালে এই ধরনের ছবির জন্য পুরস্কারও পেয়েছেন তিনি। আমেরিকার পর্ন ছবির দুনিয়ায় যে পুরস্কার ‘অস্কার’-এর সঙ্গে তুলনীয়। পর্ন ছবি শ্যুটের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে ব্রিটনি বললেন, সঙ্গমের দৃশ্যে অভিনয় করা যতটা সহজ মনে, আদতে ততটা নয়। তাঁর কথায়, ‘‘অনেক সময়ে অস্বস্তিকর ভাবে সঙ্গমে লিপ্ত হতে হয় আমাদের। তখন ভীষণই সমস্যা হয়। আবার এমন অনেক পুরুষদের সঙ্গে অভিনয় করতে হয় যাঁদের অভিজ্ঞতা কম।’’ ব্রিটনির এই মন্তব্যে বিতর্কও তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, তা হলে কি পর্ন তারকারা অনেক সময়ই নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাজ করেন?