প্রেম, বিবাহ ও যৌন ইচ্ছার ওপর শুক্রের প্রভাব

মানুষের মধ্যে ভালবাসার অনুভূতি এবং বিয়েতে সাফল্য অর্জনে শুক্র একটি কারক গ্রহ। এখন দেখে নেওয়া যাক মেষ থেকে মীন রাশিতে শুক্রের অবস্থান কী রূপ প্রভাব বিস্তার করে প্রেম ও বিবাহিত জীবনে।

দেখে নিন আপনার রাশিচক্রে শুক্র কোন রাশিতে অবস্থান করছে-

১। মেষ রাশি- জাতক সেক্সের ক্ষেত্রে আবেগপূর্ণ আচরণ করে। এমনকি নিষিদ্ধ কাজও করে।

২। বৃষ রাশি- ব্যক্তি বিপরীত লিঙ্গের প্রতি অধিকমাত্রায় আসক্ত হয়।

৩। মিথুন রাশি- এই ধরনের জাতক একাধিক বিয়ে করে বা একাধিক প্রেমের সম্পর্ক রাখে।

৪। কর্কট রাশি- জাতক প্রকৃতি, নারী ও মদের প্রতি আকৃষ্ট হতে পারে।

৫। সিংহ রাশি- জাতক নিজের চিন্তা দূর করতে সেক্সকে ব্যবহার করে। এমনকি কখনও বিপরীত জনের সম্মতি ছাড়াই।

৬। কন্যা রাশি- এই ধরনের জাতকের বিকৃত মানসিক ব্যাধি হতে পারে।

৭। তুলা রাশি- এই ধরনের জাতক খুব মৃদু এবং নরম মনের হয়। এই স্বভাবের জন্য বিপরীত লিঙ্গের মানুষ তার প্রতি আকৃষ্ট হয়।

৮। বৃশ্চিক রাশি- এই ধরনের জাতক যৌন ক্ষেত্রে নিজেকে সন্তুষ্ট করার জন্য মদ বা অন্য কোনও ধরনের বস্তু ব্যবহার করতে পারে।

৯। ধনু রাশি- এই ধরনের জাতকের একাধিক গুপ্ত বিবাহিত স্ত্রী, এমনকি কিছু দীর্ঘ গোপন প্রেমও থাকতে পারে।

১০। মকর রাশি- এই ধরনের জাতক সব সময় কিছু মহিলা সঙ্গী রাখার চেষ্টা করে। তারা বিপরীত লিঙ্গকে উপভোগ করে এবং তাতে নিজের স্বাস্থ্য নষ্ট হয়।

১১। কুম্ভ রাশি- জাতক সাধারণত বিপরীত লিঙ্গের প্রতি নিরুত্তাপ হয়। তারা বিপরীত লিঙ্গকে শুধুমাত্র বংশ বিস্তারের জন্য ব্যবহার করে।

১২। মীন রাশি- এই ধরনের জাতক সাধারণত মানসিক ভাবে নিস্তেজ হয় এবং খুব তাড়াতাড়ি ভেঙে পড়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *