নারীর যৌন সুখের চাবিকাঠি লুকনো আছে প্রতিদিনের এই কাজে
October 5, 2025
October 10, 2025

সার্বিক ভাবে সুস্থ জীবনের জন্য অতি প্রয়োজনীয় সুখকর যৌন জীবন। আর নারীদের ক্ষেত্রে সুখী যৌন জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন পর্যাপ্ত ঘুমের। অন্তত তেমনই দাবি মার্কিন গবেষকদের।
অ্যারিজোনার একদল বিজ্ঞানীর গবেষণা বলছে, বিশেষত মধ্য ও বেশি বয়সের নারীদের ক্ষেত্রে যাঁরা পর্যাপ্ত নিদ্রা থেকে বঞ্চিত হন, তাঁদের মধ্যে যৌন সমস্যার আশঙ্কা বেড়ে যায় প্রায় দ্বিগুণ হারে। ৩৪০০ জনের উপর করা এই গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে ৫৪ শতাংশ জানিয়েছেন যে, তাঁরা সম্পূর্ণ যৌন সুখ পান না। এর মধ্যে শতকরা ৭৪ জন মহিলার মধ্যে দেখা গিয়েছে অনিদ্রার সমস্যা।