সপ্তাহে কত বার যৌন মিলনে পালাবে রোগ-ব্যাধি? জানাল গবেষণা

যৌনতা মানে কারও কাছে ভালোবাসার প্রকাশ কারও কাছে আনন্দের উদ্যাপন। কিন্তু সবচেয়ে স্বাভাবিক জৈব প্রবৃত্তি হওয়া সত্ত্বেও যৌনতার মধ্যে এখনও নিষিদ্ধ গন্ধ পান অনেকে। কিন্তু জানেন কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মোক্ষম হাতিয়ার হতে পারে যৌনতাই। অন্তত এমনটাই মত গবেষকদের।
পেনসিলভেনিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে করা একটি সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, সক্রিয় যৌন জীবনের অধিকারী পড়ুয়াদের মধ্যে জীবাণু ও ভাইরাস প্রতিরোধের ক্ষমতা তৈরি হয়েছে বেশি। এমনকি, তাঁদের দেহে তৈরি হওয়া অ্যান্টিবডির পরিমাণও বেশি।
ক্যালিফোর্নিয়া-সান ফ্রানসিসকো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাও দিচ্ছে একই ইঙ্গিত। এখানকার গবেষকদের মতে যাঁরা সপ্তাহে অন্তত দু’ থেকে তিন বার যৌন মিলনে লিপ্ত হয়েছেন তাঁরা অনেক বেশি সুস্থ থেকেছেন অন্যদের তুলনায়। গবেষণা বলছে, নিয়মিত যৌনতায় প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পায় আইজিএ নামক অ্যান্টিবডি। ফলে সর্দি-কাশির সমস্যা কমে অনেকটাই।