যৌনমিলনে সমস্যা? মুশকিল আসান হতে পারে এই যোগাসনগুলি

শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভাল রাখতে যোগচর্চার জুড়ি মেলা ভার। সঠিক আসনে একাধিক শারীরিক সমস্যায় মিলতে পারে অবাক করা ফল। এমনকি, বিভিন্ন যৌন সমস্যার সমাধানেও মুশকিল আসান হতে পারে যোগাভ্যাস। নিয়মিত যোগচর্চায় ভাল থাকে যৌন জীবন। পুরুষদের লিঙ্গ শিথিলতা, যৌন মিলনে অনিচ্ছা বা শীঘ্রপতনের মতো সমস্যা সমাধানে কাজে আসতে পারে একাধিক আসন

১। নৌকাসন

সহজ এই আসনে ভাল থাকে দেহের নিম্নাংশ ও তলপেটের পেশী। নৌকাসন করতে প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন। এর পর শ্বাস নিতে নিতে নিতম্ব ও কোমরে ভর দিয়ে দেহের উপরের অংশ ও পা একই সাথে উপরের দিকে তুলুন। আপনার উত্থিত বাহু ও পায়ের পাতা একই দিকে থাকবে। নৌকা বা ইংরেজি এল আকৃতির মতো অবস্থায় থাকুন ১০ থেকে ৩০ সেকেন্ড। ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে প্রথম অবস্থায় ফিরে আসুন। কিন্তু তিন থেকে চার বারের বেশি এই আসন একটানা না করাই ভাল।

২। দণ্ডায়মান ধনুরাসন

সোজা হয়ে দাঁড়িয়ে একটি হাত সোজা করে উপরের দিকে তুলুন। বিপরীত দিকের পা পিছনের দিকে উত্থিত করুন, সেই দিকের হাত দিয়ে ধরুন ভাঁজ করা পায়ের পাতা। এ বার ধীরে ধীরে ঘড়ির কাঁটার মতো উপরের হাতটি নামিয়ে আনুন ও একই সরল রেখায় ভাঁজ করা পা উপরের দিকে তুলুন। ধীরে ধীরে দেহকে ধনুকের আকৃতিতে নিয়ে যান। সামনের হাতটি হোক তীরের মতো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *