সঙ্গমের পর একে অপরের উপর অত্যাচার করে কেন অক্টোপাস

অনেক সময়ে লক্ষ করা গিয়েছে যে সঙ্গমের পর একে অপরকে রীতিমতো অত্যাচার করে অক্টোপাসরা। ডিম পাড়ার আগে খেয়ে নেয় সঙ্গীকে। সামুদ্রিক প্রাণীদের নিয়ে যাঁরা গবেষণা করেন, তাঁদের কাছে এই আচরণ এক ধাঁধার মতো ছিল। এত দিনে তার উত্তর মিলল একটি গবেষণায়।

কেন হঠাৎ সঙ্গীর উপর এমন অত্যাচার করে অক্টোপাসরা যে, তার প্রাণ নিয়ে টানাটানি পড়ে যায়?

অক্টোপাসদের আচরণ অন্য প্রাণীদের থেকে এতই আলাদা যে কোনও কোনও গবেষক মনে করতেন, তারা অন্য কোনও গ্রহের প্রাণী। তাদের স্বভাব, অভ্যাস নিয়ে বহু আলোচনা হলেও বিশেষ সুবিধা করতে পারেননি গবেষকরা।

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, অক্টোপাসরা সঙ্গীদের খায় ঠিক ডিম পাড়ার আগে। ‘কারেন্ট বায়োলজি’ নামক বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত এক গবেষণাপত্রে দেখা গিয়েছে, ডিম পাড়ার আগে রাসায়নিক কিছু পরিবর্তন আসে তাদের দেহে। তার জেরেই এই আচরণ বলে দাবি করেছে সেই গবেষণাপত্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *