সন্তানের বাবা কে? জানেন না হবু মা, হোটেলে মডেলের রাত কেটেছিল এক দল খেলোয়াড়ের সঙ্গে
October 5, 2025
October 10, 2025

সমাজমাধ্যমে একের পর এক রঙিন পোস্ট। তার জেরে শিরোনামে আলিজা জেন। এ বার ফের বোমা ফাটালেন মডেল। জানালেন, তিনি সন্তানসম্ভবা।
শিগগিরই কন্যাসন্তানের জন্ম দিতে চলেছেন আলিজা। সমাজমাধ্যমে লিখেছেন, তাঁর জীবনের সব থেকে বড় আশীর্বাদ হল এই কন্যাসন্তান।
স্ফীতোদরে হাত দিয়ে একটি ছবি পোস্ট করেছেন ২৫ বছরের আলিজা। লিখেছেন, ‘‘আমার মেয়েকে কবে দেখব, আর অপেক্ষা করতে পারছি না।’’
ইনস্টাগ্রামে আলিজার ফলোয়ারের সংখ্যা ২৭ হাজার। অনুগামীদের সব সময় নিজের জীবনের সর্বশেষ খবর দিতে থাকেন আলিজা।
গত মাসেই একটি পোস্ট দিয়ে জানিয়েছিলেন, মেয়ের জন্য দু’টি নাম ভেবে রেখেছেন। কোন নামটা বাছবেন, বুঝতে পারছেন না। সাহায্য চেয়েছিলেন অনুগামীদের।
অন্য একটি পোস্টে মডেল লিখেছেন, ‘‘জীবনের সব থেকে খারাপ বছরের শেষে সব থেকে বড় আশীর্বাদটা পেলাম। আমার সব প্রার্থনার ফল পেতে চলেছি।’’