এই ছোট্ট কাজটি করলেই যৌনসুখে পাগল করতে পারবেন আপনার সঙ্গীকে

স্বামী, স্ত্রী দুজনেই চাকুরীজীবি। দিনের সিংহভাগ সময়ই গ্রাস করে নিচ্ছে অফিস। যার ফলে প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ ক্রমশ কমছে। তার উপর মিটিং, কাজের চাপ এসব তো রয়েইছে। আর সেই কারণেই বেশিরভাগ কর্মরত স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে চিড় ধরছে অনায়াসেই। সুস্থ দাম্পত্যের সম্পর্ক বজায় রাখতে চাইলে আজ থেকেই সাবধান হোন।
সুখী দাম্পত্যের চাবিকাঠি
সুস্থতার চাবিকাঠি হল ঘুম। অত্যাধিক কাজের চাপ, মানসিক টেনশনে থেকে স্ট্রেসের কারণেই ঘুমের সমস্যা হচ্ছে বেশিরভাগ মানুষের। সম্প্রতি, গবেষণায় এমন এক তথ্য প্রকাশ্যে এসেছে যা শুনে চক্ষু চড়কগাছ হয়েছে। সমীক্ষায় জানা গেছে, ঘামের গন্ধেই নাকি ঘুম গাঢ় হয়, তেমনই বাড়ে মিলনের ইচ্ছা। জেনে নিন কী বলছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা বলছেন, সুখী দাম্পত্যের চাবিকাঠি হল একসঙ্গে ঘুমোতে যাওয়া। সারাদিন হাজারো কাজের পর ঘুমানোটা যেন একসঙ্গে হয়। ঘুমোতে কে না ভালবাসে। কিন্তু বর্তমানে কাজের চাপে তা যেন শিকেয় উঠেছে। কিন্তু ঠিকমতো না ঘুমোলেও শরীর ও মন কোনওটাই ভাল থাকে না।বর্তমানে বেশিরভাগ দম্পতিরাই কোনও না কোনও চাকরি বা কাজ করেন। আর যারা বেসরকারি সংস্থায় কর্মরত তাদের কাজের সময় এতটাই বেশি যে ঘুমের সময়টাই সবথেকে কম।
কী বলছে সমীক্ষা?
প্রায় ১৫০ জন দম্পতিদের নিয়ে একটি সমীক্ষায় দেখা গেছে, পার্টনারের গায়ের ঘামের গন্ধে আমাদের মন ভাল হয়ে যায়। এতে ঘুম খুব ভাল ও গাঢ় হয়। সমীক্ষাটিতে, একটানা একটি টি-শার্ট সাতদিন পরে ঘুমোতে হয়েছিল, আর অন্যদিকে পরিস্কার টি-শার্ট পরেও সাতদিন ঘুমোতে বলা হয়েছিল।তাতে দেখা গিয়েছিল ঘামের গন্ধযুক্ত টি-শার্টতে ঘুম অনেকেরই গাঢ় হয়েছে। সেখান থেকে বিশেষজ্ঞরা দাবি করেছেন, শরীরের সঙ্গে প্রেম ও গন্ধ ওতপ্রোত ভাবে জড়িত। আর পার্টনারের গায়ের ঘামের গন্ধ সেক্ষেত্রে ম্যাজিকের মতোন কাজ করে।