কেন যৌন মিলনের ইচ্ছে হারিয়ে ফেলছেন? কারণ কী হতে পারে?
October 5, 2025
October 10, 2025

বেশ কিছুদিন হল স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বিশেষ উৎসাহবোধ করছেন না? স্বামীকে কাছে টানতে চাইলেও বিরক্ত লাগে, ইচ্ছে করে না? যৌনতার প্রতি এই অনাগ্রহ এক সময় প্রভাব ফেলে বিবাহিত সম্পর্কের উপরে। অবশেষে কাউন্সেলরের দ্বারস্থ হয় যুগলরা।
আপনি একা নন, বহু মেয়েই একটা সময় শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। তার নানা কারণ রয়েছে। পুরোনো কোনও অস্বস্তিকর যৌনতার স্মৃতি, অর্গাজ়ম না হওয়া, স্ট্রেস, সব মিলিয়ে সেক্সের ইচ্ছেটাই কমে যায় আর তার অবধারিত প্রভাব সম্পর্কের উপরে পড়ে। পার্টনারের সঙ্গে শারীরিক আর মানসিক ঘনিষ্ঠতা, দু’ ক্ষেত্রেই ফাঁক তৈরি হয়। একটা সময় কী করলে সেই ফাঁক ভরাট হবে বুঝে উঠতে পারেন না কেউই!