ব্যস্ত জীবনে সহজে যৌনতার আনন্দ এনে দিচ্ছে sexting! জেনে নিন কিভাবে করবেন

স্মার্টফোন এখন আমাদের প্রিয় বন্ধু। স্মার্টফোন এখন আমাদের গল্পের বই। স্মার্টফোন আবার বন্ধু খোঁজার মাধ্যমও। আর এই স্মার্টফোন-ই হয়ে উঠেছে মনের যৌন খিদে মেটানোর আধার। স্মার্টফোন-এর মাধ্যমেই এখন দেশের ৬২ শতাংশ মহিলা মনের যৌন পিপাসা মেটাচ্ছেন বলে দাবি করা হয়েছে একটি সমীক্ষায়।

১৯১টি দেশের প্রায় এক লাখ ৩১ হাজার মহিলার উপর এই সমীক্ষা করা হয়েছিল। তাঁদের মধ্যে ২৩ হাজার ৯৩ জন ভারতীয় মহিলা। আর সেই ভারতীয় মহিলাদের ৬২ শতাংশ স্মার্টফোন হাতে নিয়ে মেতে থাকেন sexting-এ। অর্থাত্ পার্টনারের সঙ্গে যৌনতা মাখানো কথাবার্তা বলেন তাঁরা। এমনকী ব্যক্তিগত ছবি ও ভিডিয়ো স্মার্টফোন মারফত একে অপরের সঙ্গে শেয়ার করেন তাঁরা।

সারা বিশ্বের মধ্যে sexting-এর চাহিদা সব থেকে বেশি উত্তর আমেরিকা ও ইউরোপের পশ্চিমাংশের মহিলাদের মধ্যে। এমনটাই জানাচ্ছে সেই সমীক্ষা। বহু মহিলা আবার অ্যাপ-এর মাধ্যমে পার্টনার খুঁজে নিতেও পছন্দ করেন বলে জানা যাচ্ছে। ভারতীয় মহিলাদে মধ্যে অবশ্য এই প্রবণতা বেশ কম। মাত্র ১৯ শতাংশ মহিলা অ্যাপ-এর মাধ্যমে অচেনা পুরুষের সঙ্গে সম্পর্কে জড়াতে চান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *