মেয়েদের যৌন চাহিদা হঠাৎই বেশি হয়ে যেতে পারে? জেনে নিন কোন কোন কারণে

ঠিক কতটা উত্তেজনাময় আপনার যৌনজীবন? একজনকেই আপনার পছন্দ? নাকি একাধিক সঙ্গী রয়েছে আপনার? আপনাকে বিব্রত করা উদ্দেশ্য নয়। যৌন সম্পর্ক বা যৌন জীবন যে কারুরই ব্যক্তিগত বিষয়। কিন্তু যৌনজীবন সংক্রান্ত সমস্যা দেখা দিতেই পারে, তাই এই সংক্রান্ত প্রশ্ন মাথায় আসলেই তা নিয়ে খোলাখুলি আলোচনা করা প্রয়োজন।
অনেক মহিলাদের ক্ষেত্রে যৌন চাহিদা অনেক সময় বেশি হওয়ার ঘটনা দেখা যায়। অনেকে সেটা চেপে রাখে। কেউ বা ভুল ভাবে এই চাহিদা ব্যবহার করেন। অনেকে বুঝতেই পারেন না, ঠিক কী করণীয়।
জেনে রাখুন, প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে যৌন চাহিদা বেশি হওয়ার কারণ আলাদা আলাদা। সমস্যা হলে বা তার সমাধান চাইলে নেওয়া উচিত চিকিৎসকের পরামর্শ। মহিলাদের যৌন চাহিদা বাড়তে পারে ঠিক কী কী কারণে, তা নিয়ে বেশ কিছু গবেষণা হয়েছে। জেনে নিন কিছু কারণ:
বয়সের সঙ্গে সঙ্গে মহিলাদের যৌন চাহিদা কমতে থাকে, বেশ কিছু গবেষণায় এরকমই দেখা গিয়েছে । এর জন্য বহু মহিলা সহবাস বা সঙ্গম করা বন্ধও করে দেন। আবার, যত বয়স বাড়ে তত মহিলারা সঙ্গমে তৃপ্তি পেতে থাকেন, বলছে নতুন কিছু গবেষণা চল্লিশোর্ধ মহিলারা নাকি এর মধ্যে পড়েন। ফলে বয়স বেশি হলেও যৌন চাহিদা বাড়তেই পারে।
স্ট্রেস, ডিপ্রেশন
মহিলাদের যৌন চাহিদা বাড়তে পারে স্ট্রেস, ডিপ্রেশন বা আতঙ্ক থেকেও । এটা যদিও নির্দিষ্ট কোনও বয়সের ওপর নির্ভর করে না। তবে সেটা বাড়াবাড়ি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।