শরীরী খেলায় আগ্রহ হারাচ্ছে তরুণ প্রজন্ম! প্রবণতার নেপথ্য কারণে উদ্বেগে বিশেষজ্ঞরা

মনের মানুষ দু’জন একসঙ্গে থাকলে শরীরী খেলায় মেতে উঠতেই পারেন। যৌনতা স্বাভাবিক প্রবৃত্তি। বরং শরীরী খেলায় মেতে না ওঠাই অস্বাভাবিক। কারণ, দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে যৌনতা অত্যন্ত প্রয়োজনীয়। বর্তমান সমীক্ষা অবশ্য অন্য তথ্য দিচ্ছে। জেন জেড সম্পর্কে বিশ্বাসী। কিন্তু যৌনতায় নন। তাঁরা নাকি ভুলে যাচ্ছে বিছানায় ঝড় তুলতে। ক্রমশ শরীরী খেলায় আগ্রহ হারাচ্ছে। আর যা বিশেষজ্ঞদের কাছে রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
যাঁরা শুধুমাত্র মনের মানুষের সঙ্গে মানসিক সম্পর্কে বিশ্বাসী। শারীরিক সম্পর্কের তেমন চাহিদা নেই। যৌন কামনা তুলনামূলক অনেকটাই কম। তাঁদের ‘গ্রেসেক্সুয়াল’ (Greysexual) বলে। তাঁরা মূলত পছন্দের মানুষের হাতে হাত রেখে জীবন কাটিয়ে দিতে চান। কালেভদ্রে সঙ্গীর সঙ্গে বিছানায় ঝড় তোলেন। সেই প্রক্রিয়া আবার দীর্ঘস্থায়ী নয়। খুব কম সময় যৌনতায় মাতেন তাঁরা। মানসিক এবং আবেগের সম্পর্ক তৈরি না হলে কারও সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে পারেন না। ‘গ্রেসেক্সুয়াল’দের একটি ফোরামও রয়েছে। তাঁদের সদস্য সংখ্যা কমপক্ষে ৮ হাজার ৩০০ জন।